,

কুমিল্লায় ৭ জুয়াড়িকে সাজা

আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

 

কুমিল্লার লালমাইয়ে ৭ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লালমাইয়ের ইউএনও কে এম ইয়াসির আরাফাত নিজ কার্যালয়ে এ সাজা দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব।

 

মঙ্গলবার রাতে ওসি মোহাম্মদ আইয়ুব অভিযান চালিয়ে লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউপির গজারিয়া গ্রামের শাহ আলমের বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেন।

 

দণ্ডিতরা হলেন লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউপির বারাইপুর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে সোলেমান, মোবারক হোসেনের ছেলে আমান উল্যাহ, পেরুল দক্ষিণ ইউপির আ. হাকিমের ছেলে শাহ আলম, নুরুল ইসলামের ছেলে মো. শহিদুল্লাহ, পেরুল গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে জাফর, দোশারীচোঁ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমন মিয়া ও লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামের মনির আহমেদের ছেলে ইতালি প্রবাসী জহির উদ্দীন রতন।