Tag Archives: অভিযোগ

বন্ধুর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, মুঠোফোনে ভিডিও ধারণ

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী বন্ধুর স্ত্রীকে (২২) তুলে নিয়ে ধর্ষণ করে মুঠোফোনে ভিডিও-ছবি ধারণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

শনিবার (৬ মে) এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন। এর আগে, গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মো.সোহেল (৩০)। সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন সর্দারের নতুন বাড়ির সাহাব উদ্দিন সর্দারের ছেলে।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমকে দুই বছর আগে পারিবারিকভাবে উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় ৪ লক্ষ টাকা দেন মোহরে ভিডিও কলে বিয়ে দেওয়া হয়। অভিযুক্ত যুবক ভিকটিমের স্বামীর বন্ধু। ভিকটিমের স্বামী প্রবাসী। নিজে প্রবাসে থাকায় সে তার বন্ধু সোহেলের মাধ্যমে তার শ্বশুর বাড়িতে বিভিন্ন বাজার সদাই করে দিত। এ সুযোগে বন্ধুর স্ত্রীর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার ৪ মে রাত আড়াইটার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে গেলে উৎ পেতে থাকা সোহেল তাকে জোরপূর্বক অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মুঠোফোনে ছবিও-ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী পরিবার অপহরণকারীর পরিবারকে ভিকটিম উদ্ধারে চাপ সৃষ্টি করলে গতকাল ৬ মে রাত সাড়ে ১২টার দিকে অপহরণকারী ভিকটিমকে বসুরহাট বাস স্টেশনে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।

এজাহার সূত্রে আরো জানা যায়, এর আগেও সোহেল ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে আসছে। সোহেল ভিকটিমকে হুমকি দেয় তার সাথে প্রতিনিয়ত কথা এবং শারীরিক সম্পর্ক না করলে মোবাইলে থাকা নগ্ন ছবিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার। একই সাথে ভিকটিমকে খারাপ কাজে বাধ্য করতে নগ্ন ছবিও ভিডিও তার মুঠোফোনে সংরক্ষণে রাখে। ব্ল্যাকমেইল করতে ভুক্তভোগী গৃহবধূর মুঠোফোনে তার ভিডিও ছবি প্রেরণ করে সোহেল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পাওয়ার টিলার চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে ইটবাহী পাওয়ার টিলার চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় মজুমদার (৩০) উপজেলার ৭নং পূর্ব চরবাটার ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে এবং তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট বাজারের পূর্নিমা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন রাজু জানান, বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করেন হৃদয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে সামনে থাকা পাওয়ার টিলারটি স্টার্ট বন্ধ হয়ে ব্রেকফেল করে। এতে ট্রাক্টরের পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক্টার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দায়িত্বে অবহেলার অভিযোগে বাঙ্গরা বাজার থানার এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তারা হলেন, বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতাউর রহমান ও কনস্টেবল মামুন হোসেন।

ওসি জানান, কয়েকদিন আগে ভুক্তভোগী এক নারী ঘরে প্রবেশ করে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে থানায় আসেন। বিষয়টি কম্পিউটার অপারেটর মামুন জানানো হলে তিনি সঠিকভাবে অভিযোগ না লিখে চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দেন। পরে ওই অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের ওপর।

তার সঙ্গে এএসআই আতাউর রহমানও তদন্তে যান। তারা সঠিকভাবে তদন্ত না করে ভুক্তভোগী নারী ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করেন। এ অভিযোগ তুলে স্থানীয়ভাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। বিচার না পেলে তিনি আত্মহত্যার হুঁশিয়ারি দেন। পরে তাদের অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। সে অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরুড়ায় পরীক্ষার কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করায় ৪ শিক্ষককে প্রত্যাহার

 

ডেস্ক রিপোর্টঃ

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে শনিবার (১৭ সেপ্টেম্বর) পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এদিন বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৪ জন শিক্ষক পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। এ অভিযোগে ৪ শিক্ষককে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ।

প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন, ওই উপজেলার মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, মো. হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একই কেন্দ্রের পরীক্ষার্থী মো. আরমান হোসাইন উজ্জ্বল নামে একজনকে বহিষ্কার করা হয়।

মুগগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী বলেন, ‘তাড়াহুড়া করে পরীক্ষার হলে যেতে গিয়ে ভুলবশত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করি। মোবাইল ফোনের নিষেধাজ্ঞার বিষয়টি খেয়াল ছিল না।

বাতাইছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোহাম্মদউল্লাহ বলেন, ‘পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তারা ৪ জনই মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। নিষেধ অমান্য করা ও দায়িত্বে অবহেলার কারণে তাদের এবারের এসএসসির সব পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।’

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে আমরা কেন্দ্র পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় ওই ৪ শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্র সচিবকে বলা হয়েছে।’

চান্দিনায় পরীক্ষা চলাকালে দাখিল পরীক্ষার্থীদের পেটালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পরীক্ষা চলাকালে হলের ভিতরেই দাখিল পরীক্ষার্থীদের পিটিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এঘটনায় পরীক্ষার্থীদের পিটিয়ে ৩টি স্কেল ভাঙার অভিযোগ উঠেছে।

পরীক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীনকে পরিবর্তন করে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবী করেন ওই কর্মকর্তা।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা’র অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রথম দিনে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ০৯ ও ১০ নাম্বার কক্ষে ওই ঘটনা ঘটে। কোরআন মাজীদ বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন ওই অপ্রীতিকর ওই ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন পরীক্ষার্থীরা।

সরেজমিনে, শনিবার গণিত পরীক্ষার পর চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের সাথে কথা বলে ১১ জন দাখিল পরীক্ষার্থীকে প্রহারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা হলো- চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ৮জন, উপজেলার আবেদা নূর ফাযিল মাদ্রাসার ৩ জন বিজ্ঞান ও সাধারণ বিভাগের ছাত্র। তারা জানিয়েছেন এ বিষয়ে তারা কেন্দ্র সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, ‘কোরআন মাজীদ বিষয়ে এমসিকিউ অংশের পরীক্ষা চলাকালে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) এ সেট কোড এর বৃত্ত ভরাট না করায় ক্ষিপ্ত হয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন আমাদের স্কেল দিয়ে পিটিয়েছেন।’

পরীক্ষার্থীদের অভিভাবকগণ অভিযোগ করেন- ‘ওই ঘটনার পর তাদের সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অনেকেই ঠিকমত পরীক্ষা দিতে পারেনি।’

এ ব্যাপারে ওই কেন্দ্রের ৯ নাম্বার কক্ষের প্রত্যবেক্ষক শিক্ষিকা মোসা. রুজিনা আক্তার জানান, ‘এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট। ১৫ মিনিট অতিবাহিত হলেও কোন পরীক্ষার্থী সেট কোড ভরাট করেনি। শিক্ষার্থীরা আমাদের কথাও শুনছিল না। এ বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার্থীদের নির্দেশ দিলেও তারা হট্টগোল করে। এক পর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে এক জনকে স্কেল দিয়ে হাতে প্রহার করেন।’

এ ব্যাপারে অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী প্রোগ্রামার মো. সালাউদ্দীন বিষয়টি অস্বীকার করে বলেন, কোন পরীক্ষার্থীকে পিটানোর ঘটনা ঘটেনি। সেট কোড ভরাট না করায় আমি শুধুমাত্র ধমক দিয়েছি। প্রত্যাহারের বিষয় সম্পর্কে তিনি বলেন- সেটিও আমার জানা নেই, ইউএনও মহোদয় আমাকে তাঁর সাথে থাকার জন্য বলেছেন। আমি শনিবার ইউএনও’র স্যারে সাথে ছিলাম। এছাড়া বৃহস্পতিবার আমি স্বচ্ছতার সাথেই দায়িত্ব পালন করছিলাম। সে কারণে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাকির হোসেইন বলেন- ‘আমি লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি। আজকে (শনিবার) তিনি ওই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তে অন্য অফিসারকে দায়িত্ব দিয়েছেন।

এ ঘটনায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান, ‘অফিসার সালাউদ্দীন পরীক্ষার ভিজিলেন্স টিমের সদস্য। তাকে প্রত্যাহার করা হয়নি, পরীক্ষার কাজে শনিবার তাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা সর্বদা সচেষ্ট। শিক্ষার্থীদের লিখিত অভিযোগটি তদন্ত করে দেখবো’।

 

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যুবকের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি আরোহী যাত্রী আহত হয়েছে।

রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়াম্যানঘাট টু সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. ফারুক (৩১) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের ইমরান কেরনির ছেলে।

স্থানীয় বাসিন্দা দেলেয়ার জানান, গতকাল শনিবার রাতে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক রওয়ানা করে। যাত্রা পথে ট্রাকটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনের একটি চাকা ক্রুটি দেখা দেয়। এতে সড়কের পাশে ট্রক রেখে চাকা মেরামত করছিলেন চালক ও তার হেলপার। রাত পৌনে ১১টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি আরোহী ফারুক নিহত ও আরও দুই যাত্রী আহত হন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

প্রেমে সাড়া না পাওয়ায় নিজের গলায় ছুরি চালালো কিশোর

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে নিজের গলায় ছুরি চালিয়েছে এক কিশোর। এ ঘটনায় ওই কিশোর গুরুতর আহত হয়।

বুধবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নে ফারুক ভেন্ডারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম আহাদ হোসেন (১৬)। সে উপজেলার ছয়ানী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র এবং একই ইউনিয়নের তালিফপুর গ্রামের বুড়ির বাড়ির বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর। ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তিনি বলেন, ছয়ানী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগে পড়ে মাহমুদা আক্তার (১৬)। সে একই ইউনিয়নের খালিশপুর গ্রামের চৌকিদার বাড়ির বাসিন্দা। গতকাল বুধবার দেড়টার দিকে স্কুল ছুটি হয়। এরপর ২টার দিকে স্কুলের পার্শ্ববর্তী ফারুক ভেন্ডারের বাড়ির পিছনের সিঁড়িতে আহাদ একই ক্লাসের মানবিক বিভাগের ছাত্রী মাহমুদাকে প্রেমের প্রস্তাব দেয়। তখন মাহমুদা তাকে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। এজন্য তোমার সাথে আমার সম্পর্কে জড়ানো সম্ভব নয়। এ কথার সঙ্গে সঙ্গে আহাদ ক্ষুদ্ধ হয়ে তার পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় নিজে চালিয়ে দেয়।

প্রধান শিক্ষক আলমগীর আরো জানায়, এরপর চাইল্ড কেয়ার কেজি স্কুলের মালিক কাজী শাহীন ও ভুক্তভোগী মাহমুদা আক্তার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আসে। সেখানে মাহমুদা সব ঘটনা প্রধান শিক্ষকের কাছে খুলে বলে। একপর্যায়ে মাহমুদা অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে আহাদকে বেগমগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

বরুড়ায় আ‘লীগ নেতার বিরুদ্ধে খাসজমি দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ধনিশ্বর বাজারের পাশে স্থানীয় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সরকারি খাসজমি দখল করে স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে ধনিশ্বর বাজারে সরজমিনে গিয়ে স্থাপনা নির্মানের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

জানা গেছে, উপজেলার গালীমপুর ইউনিয়নের ধনিশ্বর বাজারের পাবলিক টয়লেটটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। স্থানীয় মাংশ ব্যবসায়ীরা এ স্থানটিতে গরু জবায়ের কাজটি করতেন। পরবর্তীতে মাংশ ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে ধনিশ্বর গ্রামের বাসিন্দা মৃত-রহম আলীর ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা সিরাজুল ইসলাম (৬০) বাজারের পুরনো সরকারি পাবলিক টয়লেটি ভেঙ্গে স্থাপনা নির্মাণ করেন। সিরাজুল ইসলাম টয়লেটের জায়গাসহ বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রাশাসক কুমিল্লার ১নং খতিয়ানভূক্ত ১২৩৬ ও ১২৩৭ দাগে প্রায় ১৫ শতাংশ (খাস) সম্পত্তি দীর্ঘদিন যাবৎ দুটি দোকান নির্মান করে ভোগদখল করে আসছেন।

এছাড়াও একই দাগ থেকে প্রায় ৪ বছর পূর্বে স্থানীয় ব্যবসায়ী জয়নাল হাজারীর কাছে স্ট্যাম্পের মাধ্যমে ৪ শতাংশ সরকারি খাসজমি বিক্রি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

স্থানীয়রা জানান, দলীয় প্রভাব খাটিয়ে তিনি সরকারি এ খাসজমি দখল করে স্থাপনা নির্মান করেছেন। বাহির দিয়ে দেওয়াল নির্মান করে ভেতরে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এ কাজ গোপন রাখতে বন্ধ করে দিয়েছেন মানুষের চলাচলের একটি সরু রাস্তা। এতে করে মানুষের ভোগান্তিও বেড়েছে।

ধনিশ্বর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, একটি দাতা সংস্থা কর্তৃক আনুমানিক ১৯৯৩ সালে একটি ছাদ বিশিষ্ট বিল্ডিংয়ে ৪টি টয়লেট নির্মান করা হয়েছিলো। দুইটি টয়লেট আগেই থেকেই নষ্ট হয়ে গিয়েছিলো। আর দুইটা বাজারে মানুষরা ব্যবহার করতো। কিছুদিন পূর্বে সিরাজ ও তার ছেলেরা টয়লেটটি ভেঙ্গে স্থাপনা নির্মাণ করে। খবর পেয়ে এক মাস পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন তশিলদার রতন জায়গাটি পরিদর্শন করেন। এবং পরবর্তীতে এসিলেন্ডের নির্দেশে তশিলদার রতন কাজ বন্ধের জন্য নোটিশ প্রদান করেন।

এ ব্যাপারে সিরাজুল ইসলামে আপন ছোট ভাই রুস্তম আলী জানান, সিরাজ বর্তমানে সরকারি টয়লেটের জায়গাসহ কোন লিজ ছাড়াই প্রায় ১৫ শতাংশ সম্পত্তি ভোগদখল করছে। বর্তমানে সে নতুন স্থাপনা নির্মানের সময় আমার পৈতৃক ২ শতাংশ জমিও দখল করে নিয়েছে। এ ব্যাপারে আমি এসিলেন্ডের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন, আমি সরকারি খাসজমি দখল করিনি। এটা আমার খতিয়ানভূক্ত জমি। আমার জমিতে আমি স্থাপনা নির্মাণ করেছি। বাজারে আরো একটি দোকান আছে সেটিও আমার ক্রয় সম্পত্তি। অতিতে বাজারে আমি কোন দোকান ঘর বিক্রি করিনি।

এ ব্যাপারে গালীমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল আলম জানান, জায়গাটি নিয়ে কয়েকদিন পূর্বে দুই পক্ষের মধ্যে জামেলা হলে এ বিষয়ে আমি অবগত হই। যতদূর জানি, একমাস পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন তশিলদার রতন জায়গাটি পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর রাশেদুল ইসলাম জানান, বিষয়টি আমি দুই মাস পূর্বে অবগত হয়েছি এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। গত সপ্তাহে পুনরায় জায়গাটি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরে ইউনিয়ন তশিলদার রতনকে নোটিশ করার জন্য নির্দেশ দিয়েছি। আগামী জুলাই মাসের শুরুতে আমাদের সার্ভেয়ার দিয়ে জমির পরিমান নির্ধারন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিতাসে ৩ সন্তানের জননীকে নির্যাতন ও জোরপূর্বক তালাক দিতে অভিযোগ স্বামীর বিরুদ্ধে

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন মাছিমপুর গ্রামের আবুল হাশেমের মেয়ে ৩ সন্তানের জননী সালমা আক্তারকে (২৮) শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ জোরপূর্বক তালাক দিতে চাপসৃষ্টির অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী লোকমান খান (৩৫) ও তার পরিবারের বিরুদ্ধে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মোঃ আবুল হাশেমের মেয়ের সাথে একই গ্রাামের মোশাররফ হোসেন শুক্কুরের ছেলে লোকমান খানের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় প্রায় ১৫ বছর পূর্বে, বিয়ের পরে সুন্দর ভাবেই চলছিলো তাদের দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। বড় মেয়ে সাদিয়া (১৪) মেজো ছেলে ইয়াছিন খান (৬) ও ছোট ছেলে ইয়ামিন খান (৪)। হঠাৎ এক বছর পূর্বে প্রবাসী লোকমান প্রথম স্ত্রীকে না জানিয়ে সুমি নামে এক মেয়েকে বিয়ে করে। এবং বিয়ের তিন মাস পরেই তাকে সৌদিআরবে নিয়ে যায় স্বামী লোকমান। তরপর থেকে প্রথম স্ত্রী সালমার ও সন্তানদের জীবনে নেমে আসে দুঃখ দুর্দশা।পাষন্ড স্বামীর নির্দেশে সালমার উপর চলে শারীরিক ও পাশবিক নির্যাতন এবং দিচ্ছে না কোন খরচপাতি। মানুষের কাছে হাত পেতে ছেলে মেয়ের খাবার যোগার করছেন নির্যাতিত নারী সালমা।

এ বিষয়ে সালমা আক্তার বলেন, আমার স্বামী আমাকে না জানিয়ে গত এক বছর আগে সুমি নামে এক মেয়েকে বিয়ে করে সৌদিআরবে নিয়ে যায়। তারপর থেকে আমার স্বামী আমাকে ও আমার ছেলে মেয়েদের কোন খোঁজখবর নিচ্ছে না এবং সংসার চালাতে টাকা পয়সা দিচ্ছে না। এছাড়াও আমার স্বামীর নির্দেশে আমার শশুর-শাশুরী ও দেবররা আমাকে মারপিট সহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এবং এলাকার কিছু লোককে টাকা দিয়ে আমাকে জোরপূর্বক তালাক নিতে চাচ্ছে। আমি মরে গেলোও তালাক দিবো না, আমি এক স্বামীর পরিচয়ে বাঁচতে চাই।

এদিকে সালমার শশুর মোশাররফ হোসেন শুক্কর এর কাছে জানতে চাইলে, তিনি লোকমানের দ্বিতীয় বিয়ে কথা স্বীকার করে বলেন, লোকমানের স্ত্রীর সাথে আমাদের কোন বিরোধ নাই, আমিও চাই সংসারটি টিকে থাকোক। কিন্তু লোকমান যদি তার প্রথম স্ত্রীকে না রাখে আমাদের কিছু করার নাই।

এসময় সালমার বাড়িতে সাংবাদিকদের উপস্থিতি দেখে একাধিক নারী এসে জানান, সালমার তিনটি বাচ্চা আছে, আল্লাহ বাচিয়ে রাখলে বড় মেয়ে দুই এক বছরের মধ্যেই বিয়ে দিতে হবে। এই মুহুর্তে লোকমান তিনটি ছেলে মেয়ে রেখে সালমাকে ছেরে দিতে চায়। আমরা এর সঠিক বিচার চাই।

মুরাদনগরে মাদরাসার ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মোঃ ফয়সাল (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থী ফয়সাল জেলার বি-পাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবুল ফজল মাষ্টারের ছোট ছেলে।

রবিবার (২০ জুন) বিকালে বাঙ্গরা বাজারের মারকাযুস সুন্নাহ মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল উক্ত মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। সে গত ৭ জুন ২০২১ মাদরাসায় ভর্তি হয়।

জানা যায়, শিক্ষার্থী ফয়সাল কয়েকদিন ধরে বাড়িতে যাওয়ার জন্য পীড়াপীড়ি করছিল। কিন্তু মাদরাসা থেকে যেতে দেওয়া হয়নি। মাদরাসার পক্ষ থেকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়। পরে রবিবার বিকালে প্রতিদিনের মত শিক্ষকদের সাথে ফয়সাল মাদরাসার ছাদে উঠে। মাগরীবের নামাজের পূর্বে সকল শিক্ষার্থীরা যখন ছাদ থেকে নামতে যায় তখন ফয়সাল দৌড়ে গিয়ে ছাদ থেকে লাফ দিলে ভবনের পাশে থাকা দোকানের টিনের চালা ভেঙ্গে মাটিতে পড়ে যায়। সাথে সাথে মাদরাসা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মারকাযুস সুন্নাহ মাদরাসাটি ওই ভবনের ৫ম তলায় অবস্থিত। খেলাধূলার জন্য ছাত্রদেরকে নিচে নামতে না দিয়ে প্রতিদিন ছাদে নেয়া হয়। ছাদের চারদিকে অল্প উচ্চতার রেলিং দেয়া থাকলেও তা ছোট ছোট শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। যা খেলাধূলার জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। বাঙ্গরা বাজারে এমন আরো ৩টি মাদরাসা রয়েছে যেগুলো ৪ তলা এবং ৫ তলায় অবস্থিত। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মারকাযুস সুন্নাহ মাদরাসার শিক্ষক মামুন মিয়া জানান, আসর নামাজের পর আমি ও আরেকজন শিক্ষক ছাত্রদের সাথে ছাদে ছিলাম। যখন সময় শেষ তখন ছাত্রদেরকে একসাথে করে নামতে বলি। অন্যরা নামার জন্য আসলেও ফয়সাল না এসে দৌড়ে গিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়।

এ ব্যপারে মাদরাসার পরিচালক হাফেজ মোঃ আরিফ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সময় মাদরাসার পাশে এক দোকানে বসা ছিলাম। আমাকে যখন জানানো হয় তখন যে দোকানের চালার উপড় পড়েছে সেই দোকানে যাই। দোকানটি তখন তালাবদ্ধ ছিল। দোকানদারকে দিয়ে তালা খুলে ভিতয়ে গিয়ে দেখি ফয়সাল মাটিতে পড়ে আছে। তার মাথা দিয়ে রক্ত পড়ছে। তাৎক্ষনিকভাবে আমরা তাকে মুরাদনগর সরকারি হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, ফয়সাল এর আগেও কয়েকটি মাদরাসা থেকে পালিয়ে এসেছে। আমার আত্মীয় হওয়ায় তার মা তাকে আমার এখানে এনে ভর্তি করান। সে যেন আবার পালিয়ে না যায় সে জন্য আমরা তাকে সবসময় চোখে চোখে রাখতাম।

শিক্ষার্থী ফয়সালের মা, বড় ভাই ও মামার সাথে কথা বললে তারা জানান, আত্মীয়ের মাদরাসা হওয়ায় তার (ফয়সালের) ভালোর জন্যই ভর্তি করিয়েছি যেন হাফেজ হতে পাড়ে। আমাদের ভাগ্যে হয়তো নেই। মাদরাসার বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই বলেও জানান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।