Tag Archives: করোনা ভাইরাস

করোনায় আক্রান্ত ১৯ মুসলিমের লাশ পুড়িয়ে ফেলার সিদ্বান্ত

 

স্টাফ রিপোর্টারঃ

শ্রীলঙ্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৯ মুসলিমের মৃতদেহ পরিবারের ইচ্ছার বিরুদ্ধে পুড়িয়ে ফেলা হবে বলে জানিয়েছে । সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, মৃতদেহগুলো পরিবার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাই এগুলো পুড়িয়ে ফেলা হবে। কিন্তু দেশটির মুসলিমরা বলছেন ভিন্ন কথা। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন গত মাসে সরকারের কাছে অনুমোদন চেয়েছে যাতে মৃতদেহগুলো পরিবারের সদস্যদের দাফন করার অনুমতি দেয়া হয়।

কিন্তু সুপ্রিম কোর্ট সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। বৌদ্ধপ্রধান এই দেশটিতে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তা হলো, করোনায় মৃত ব্যক্তিদের দাফন করা হলে তা থেকে ভূগর্ভস্থ পানি সংক্রমিত হবে এবং এর মাধ্যমে করোনার বিস্তার ঘটবে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মৃতদেহ দাফন এবং দাহ দুটি পদ্ধতিকেই অনুমোদন দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন উইঅন এবং নিউজ ১৮। এতে বলা হয়েছে, সরকার বুধবার (৯ডিসেম্বর) ঘোষণা দিয়েছে ওই ১৯টি মৃতদেহ পুড়িয়ে ফেলবে। সরকারের এমন বিতর্কিত নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে এ পর্যন্ত মুসলিম ও নাগরিক অধিকার বিষয়ক গ্রুপগুলো সুপ্রিম কোর্টে ১২টি আবেদন করেছে। কিন্তু কোন কারণ না দেখিয়েই গত সপ্তাহে সুপ্রিম কোর্ট সব আবেদনই প্রত্যাখ্যান করেছে। এর ফলে সরকার মর্গে থাকা মৃতদেহগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

অক্টোবর থেকে এই দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যা তখন থেকে কমপক্ষে ৮ গুন বৃদ্ধি পেয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩০০ মানুষ। মারা গেছেন ১৪২ জন। কিন্তু নিউজে বলছে, করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের কঠোর নজরদারির অধীনে পুড়িয়ে ফেলা হয়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এটর্নি জেনারেল ডাপ্পুলা ডি লিভেরা বলেছেন, করোনায় মারা যাওয়া ১৯ জন মুসলিমের মৃতদেহ রাখা হয়েছে রাজধানী কলম্বোতে একটি মর্গে। এসব মৃতদেহ তাদের পরিবার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাই যেসব মৃতদেহ পরিবার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে তা পুড়িয়ে ফেলা যায় বলে তিনি দাবি করেন। তিনি উল্লেখ করেন, এর মধ্যে এ সপ্তাহে ৫টি মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এ কথারই সাক্ষ্য দিয়েছে পুলিশ। তারা বলেছে, বুধবার ওই ৫টি মৃতদেহ পোড়ানো হয়েছে। ফলে বাকিদের মৃতদেহও পুড়িয়ে ফেলা হবে।

শ্রীলঙ্কা মুসলিম কাউন্সিল বলেছে, দেশে করোনা ভাইরাসের শিকার ব্যক্তিদের বেশির ভাগই মুসলিম। এই কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, যদি কোনো মুসলিমের করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে তাহলে ভয়ে তিনি মেডিকেল সাহায্য বা চিকিৎসা চান না। কারণ, তার ভয়, মারা গেছে তাকে পুড়িয়ে ফেলা হবে।

ওদিকে গত এপ্রিলে শ্রীলঙ্কায় করোনায় মারা যাওয়াদের মৃতদেহ বাধ্যতামূলকভাবে পুড়িয়ে ফেলার নীতি গ্রহণ করা হয়। এ উদ্যোগে সমর্থন করেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। উল্লেখ্য, ২০১৯ সালে ইস্টার উৎসবের সময় বোমা হামলায় বেশ কয়েকজনের প্রাণহানি হয় সেখানে। এর জন্য স্থানীয় জিহাদিদের দায়ী করা হয়। তখন থেকেই দেশটিতে মুসলিম সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ সিনহলিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দেশটিতে মোট ২ কোটি ১০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে মুসলিম আছে শতকরা প্রায় ১০ ভাগ।

কুমিল্লা জেলাজুড়ে ২৯টি মোবাইল কোর্টে ২০২ জনকে অর্থদন্ড প্রদান

 

শাহ ইমরান:

করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

সোমবার জেলাজুড়ে ২৯টি  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৮৫টি মামলায় ২০২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোট অর্থদন্ডের পরিমান ৪১ হাজার ৮৫০ টাকা।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সোমবার সকাল থেকে নগরীর রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়সহ বিভিন্ন মার্কেটে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন ।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্টেট মোঃ মাজহারুল ইসলাম।

এছাড়া একই সময় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআবু সাঈদ।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা জানান,পূর্বের চেয়ে এখন জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান বৃদ্ধি পেয়েছে । সাধারণ মানুষ এখন মাস্ক পড়ছে।  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসী অবাক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

 

ডেস্ক রিপোর্টঃ

পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কম মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনায় বিশ্ব যেখানে প্রায় অচল সেখানে দেশের অর্থনীতি সচল রয়েছে। দেশের মানুষ কাজ করতে পারছেন। বাংলাদেশের করেনা নিয়ন্ত্রণ দেখে বিশ্ববাসীও অবাক হয়েছে। বিশ্বের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছেন। প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। ফলে দেশে করোনা এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে শীত আসায় করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়ছে। তাই করোনা থেকে বাঁচতে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, দড়গ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন বক্তব্য রাখেন।

অবশেষে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ১০ জেলায় অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা চালু

 

ডেস্ক রিপোর্টঃ

অবশেষে দেশের ১০ জেলা- যশোর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, জয়পুরহাট, মাদারীপুর, মেহেরপুর, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, পটুয়াখালী ও সিলেটে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা ভাইরাসের পরীক্ষা চালু করেছে সরকার।

শনিবার (৫ ডিসেম্বর) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কার্যক্রম উদ্বোধন করেন। স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক এ বি এম খুরশিদ আলমও ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন।

ভিডিও কনফারেন্সে যশোর জেলা হাসপাতালে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষার মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করা হয়। সেখানে তিন জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে দুই জনের করোনা নেগেটিভ আসে এবং অপরজনের পরীক্ষা প্রক্রিয়াধীন ছিল।

অ্যান্টিজেন পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে করোনা শনাক্ত করা যায়। প্রচলিত আরটি-পিসিআর পদ্ধতির বিকল্প হিসেবে এই পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয়।

করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি কমিটির পরামর্শের পর নানা আমলাতান্ত্রিক জটিলতা পার করে গত ১৭ সেপ্টেম্বর দেশের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যান্টিজেন ভিত্তিক র‌্যাপিড পরীক্ষার মাধ্যমে করোনা শনাক্তের অনুমতি দিয়েছে সরকার।

আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার সুবিধা নেই, দেশের এমন ৩৯টি সরকারি হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। আজ অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা চালুর আগ পর্যন্ত দেশে শুধু আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা হচ্ছিল। বর্তমানে দেশের ১১৮টি ল্যাবে প্রতিদিন ১৫ হাজারের মতো নমুনা আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হচ্ছে।

করোনায় আক্রান্ত সাবেক শিক্ষামন্ত্রী

 

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নুরুল ইসলাম নাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ শুক্রবার (৪ ডিসেম্বর) তিনি করোনার পজিটিভ রিপোর্ট পান।

তিনি জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তিনি নমুনা পরীক্ষা করান। আজ সকালে প্রাপ্ত ফলে তার করোনা পজিটিভ আসে। নুরুল ইসলাম নাহিদ নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগ মুক্তি কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কুমিল্লায় সোমবারে আরো ৩৬ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮৮ জনে।

সোমবারের রিপোর্টে একজনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৩৮ জনে গিয়ে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ১৪ জন, তিতাস ৩ জন,চৌদ্দগ্রামে ১ জন, লালমাইয়ে ১ জন,লাকসামে ২ জন, দাউদকান্দিতে ২ জন, আর্দশ সদরে ১ জন ও বুড়িচংয়ে ২ জন।

আজকের রিপোর্টে ১৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সবাই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৫৩৫ জন করোনা রোগী।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।  তিনি আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৪ হাজার ১৮৬ জনের। এর মধ্যে ৮ হাজার ৫৮৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

কুমিল্লায় আজ করোনা শনাক্ত ৪১ জনের, প্রাণ গেল ৩ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বৃহস্পতিবারে নতুন করে আরও ৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৬ জনে।

আজকের রিপোর্টে সিটি কর্পোরেশনের ১ জন, দেবিদ্বারের ১ জন, হোমনার ১ জনের মৃত্যুসহ ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ২০ জন, বুড়িচংয়ে ৬ জন, আদর্শ সদরে ৩ জন, বরুড়ায় ৩ জন, মুরাদনগরে ৩ জন, তিতাসে ২ জন, মনোহরগঞ্জে ১ জন, হোমনায় ১ জন, চান্দিনার ১ জন ও দেবিদ্বারের ১ জন।

আজকের রিপোর্টে ৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ৫ জন ও আদর্শ সদরের ৩ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৪৯৯ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ১৮৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৩ হাজার ৭৪৯ জনের। এর মধ্যে ৮ হাজার ৪৯৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

এবার করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

 

আন্তর্জাতিক ডেস্কঃ

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তার ব্যক্তিগত মুখপাত্র বার্তা সংস্থা সিএনএন’কে এই তথ্য জানান।

ট্রাম্পের ছেলের মুখপাত্র বলেন, সপ্তাহের শুরুতে করোনায় আক্রান্ত হন (ট্রাম্প পুত্র) এবং তখন থেকে নিজ কেবিনে কোয়ারেন্টাইনে আছেন তিনি।এখন পর্যন্ত ট্রাম্পের পুত্র অ্যাসিম্পটোমেটিক (উপসর্গহীন) এবং করোনা চিকিতসার সকল নির্দেশিকা মেনে চলছেন।

বার্তা সংস্থা ব্লুমবারগ সর্বপ্রথম ট্রাম্পপুত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে।

করোনায় আক্রান্ত বেবী নাজনীন

বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এর আগে বুধবার তিনি কিডনিজনিত অসুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

জানা যায়, গত বুধবার রাতে নিউজার্সীর জার্সি সিটি মেডিকেল সেন্টারে নেফ্রোলজি ডিপার্টমেন্টে ভর্তি হন বেবী নাজনীন। নিউইয়র্কের স্থানীয় সময় আজ সন্ধ্যা ৭টার দিকে তার করোনা আক্রান্ত হওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি নিউজার্সির জার্সি সিটি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউইয়র্কের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম। তিনি বলেন, ‘বেবী নাজনীনের সঙ্গে আমার কথা হয়েছে সন্ধ্যা সাতটার দিকে। সেই সময়ই তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে তিনি ভালো আছেন।

দীর্ঘদিন ধরেই তার কিডনি জটিলতা আছে। সেই কারণেই তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে করোনা পরীক্ষা করলে ফল পজিটিভ আসে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

বেবী নাজনীন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন ১৯৭৬ সালে তাঁর মিউজিক ক্যারিয়ার শুরু করেন। তাঁর জনপ্রিয় গানের তালিকায় আছে ‘ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরো রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচলসহ শত শত গান।

কুমিল্লা শহরে নতুন করোনা শনাক্ত ২০ জনের, চান্দিনায় ৩ জন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৫ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) আজকের রিপোর্টে নতুন কোন মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৩১ জনেই আছে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা শহরে ২০জন, চান্দিনায় ৩ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৩ হাজার ২৯৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে  ৪৩  হাজার  ১৫ জনের। এর মধ্যে ৮  হাজার ৩৩৫  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২৩১ জন এবং সুস্থ হয়েছে ৭  হাজার  ৪২৮ জন।