Tag Archives: কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যাবসায়ী আটক

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।

এসময় মাইক্রোবাস থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিত্বে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন ও (এস.আই) সৈকত দাসের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম। কুমিল্লা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে ছয়ঘড়িয়া এলাকায় এলাকায় গতিরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি দেখে মাইক্রোবাসটি দ্রæত স্থান ত্যাগ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। চান্দিনা থানা পুলিশও সাথে সাথে পিছু নেয়। এক পর্যায়ে মহাসড়কের দোতলা এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় মাদককারবারীরা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ যুবক আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ৫ কেজি গাঁজাসহ মো.জাহিদ হাসান (২৪) নামে যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বড় গোবিন্দপুর এলাকায় চান্দিনা থানার উপ-পরিদর্শক মো.লতিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো.জাহিদ হাসান চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর এলাকার সহবুল হকের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গাঁজাসহ আটক মো.জাহিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ কামাল হোসেন মিলন (৫৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলা মোড় হতে চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নোমান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত কামাল হোসেন মিলন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভুমি গ্রামের শামসুল মিয়ার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, মাদকসহ আটক কামাল হোসেন মিলনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যাবসায়ী আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ২ কেজি গাঁজাসহ জাহানারা (৪০) এবং আলেয়া বেগম (৩২) নামে ২ নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের দক্ষিণ পাশে চান্দিনা উপজেলা রাস্তার মাথা সংলগ্ন এলাকা হতে চান্দিনা থানার এস.আই মো. রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত জাহানারা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাশিমপুর গ্রামের আকরামের স্ত্রী। তার পিতার নাম সোয়াব মিয়া ও মাতা- মৃত জাহারা বেগম। আটক আলেয়া বেগম কুমিল্লা জেলার কোতয়ালী থানার দক্ষিণ চর্থা গ্রামের মাহে আলমের স্ত্রী। তার পিতার নাম ছাদেকুল আলম চৌধুরী ও মাতা- মৃত আনোয়ারা বেগম।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, জাহানারা ও আলেয়া বেগমকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।