Tag Archives: কুমিল্লা সিটি করপোরেশনের আরেকজন কাউন্সিলর করোনায় আক্রান্ত

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল ও যুবলীগ নেতা রাসেল গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের সক্রিয় নেতা মুহুরী জাহাঙ্গীর হোসেন বাবুল এবং ৬নং জগন্নাথপুর ইউনিয়নের যুবলীগ নেতা রাশেদুল বারী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে গতকালসোমবার (২১ এপ্রিল) দিনে ও রাতে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে নগরীর সংরাইশ এলাকা থেকে সাবেক কাউন্সিলর বাবুলকে গ্রেফতার করা হয়। একই দিন রাত ৮টার দিকে সদরের বারাপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা রাসেলকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গত রোববার রাতে নগরীতে সংঘটিত এক ঝটিকা মিছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, “এই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।”

এদিকে, সাবেক কাউন্সিলর বাবুল দীর্ঘদিন ধরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে রাসেল স্থানীয় পর্যায়ে যুবলীগের একজন উদীয়মান নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের হঠাৎ গ্রেফতারকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্তের স্বার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

নগরবাসী ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতারের ঘটনা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচিকে প্রভাবিত করতে পারে।

কুমিল্লা সিটি করপোরেশনের জন্য ১৫’শ কোটি টাকার মেগা প্রকল্প: যাচ্ছে একনেকে

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ভৌত অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার মেগা প্রকল্প যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক)। সব ধাপ পেরিয়ে এ প্রকল্প এখন একনেকে পাসের অপেক্ষায় রয়েছে। প্রি-একনেকের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া এ প্রকল্পটি মাসখানেকের মধ্যে একনেকে উঠতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্প বাস্তবায়ন হলে ২০২৪ সালের শেষ দিকে কুমিল্লা নগরীর চেহারায় আমূল পরিবর্তন আসবে। নগরবাসীর জীবন মানের ব্যাপক উন্নয়ন হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিক সুযোগ-সুবিধাও বাড়বে বলে মনে করা হচ্ছে।

২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এত বড় প্রকল্প আর বাস্তবায়ন হয়নি। এ প্রকল্প বাস্তবায়ন হলে কুমিল্লাবাসীর দীর্ঘদিনের নানা নাগরিক দাবির মধ্যে বেশ কয়েকটি বাস্তবায়ন হবে।

কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, একটি আধুনিক নগর ভবন তৈরি, সিটি করপোরেশনের সেবকদের জন্য কলোনি নির্মাণ, অবহেলিত ও প্রায় নিমজ্জিত হয়ে পড়া কুমিল্লা পুরনো গোমতী নদীকে পুনরুদ্ধার করে লেকে রূপান্তর করে দৃষ্টিনন্দন রূপ দেওয়া,

নগরীর তিনটি বাস টার্মিনালকে আধুনিকায়ন করা, রাস্তাঘাট, কালভার্ট, ফুটপাত সংস্কার ও নির্মাণ, ডিসি পুকুরকে নান্দনিক করে বিনোদনের ক্ষেত্র হিসেবে রূপ দেওয়াসহ বেশ কয়েকটি কাজ অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার ওই মেগা প্রকল্পে। কুমিল্লা সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রকল্পটি দুই বছর ধরে নানা পথ অতিক্রম করে এখন একনেকে ওঠার পর্যায়ে রয়েছে।

জানা গেছে, প্রকল্পের মধ্যে অন্যতমগুলো হলো- কুমিল্লা সিটি করপোরেশনের নতুন ভবন নির্মাণ। দুইতলা বেজমেন্টসহ ১৫ তলা ভিত্তির ওপর নয়তলা আধুনিক ভবন নির্মাণ, এ নগর ভবনে থাকবে মার্কেট বা বিপণিবিতান, ব্যাংক-বীমা, বিভিন্ন অফিস। কঠিন যানজট নিরসনে নগরীর শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনালকে শহরের বাইরে স্থানান্তর। মোস্তফাপুরে ১০ একর ভূমির ওপর আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ, পুরনো ]গোমতী নদীকে সংস্কার করে নান্দনিক চারটি সেতু নির্মাণসহ এটিকে প্রকৃত বিনোদনকেন্দ্র হিসেবে নির্মাণ করা। পুরনো গোমতী নদীর চারটি সেতু হবে হারুন স্কুলের পাশে একটি, থানা রোডে একটি, শুভপুরে একটি ও কাপ্তানবাজারে একটি। নগরীর চকবাজার বাস টার্মিনালকে সংস্কার ও আধুনিকায়ন করা, ছয়তলা করে দুটি সেবক ভবন নির্মাণ করা। কুমিল্লা ডিসি পুকুরকে দৃষ্টিনন্দন রূপ দিয়ে আধুনিকায়ন ও বিনোদনের ক্ষেত্রে রূপান্তর করা, এর মধ্যে একটি দৃষ্টিনন্দন কমিউনিটি সেন্টার বা কনভেনশন সেন্টার নির্মাণ। সেই সঙ্গে রয়েছে কবরস্থান ও শ্মশানের উন্নয়ন। এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বর্ধিতকরণের একটি পৃথক প্রকল্পও জমা রয়েছে দুই বছর ধরে। এ প্রকল্পটিও সহসাই পাস হতে পারে বলে জানা গেছে।

কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু জানান, এ প্রকল্পটি পাস হলে কুমিল্লাবাসীর অনেক দাবি বাস্তবায়ন হবে। এটি কুমিল্লার চেহারাকে পাল্টে দেবে। তিনি বলেন, আমাদের মেয়াদ রয়েছে আর মাত্র কয়েক মাস। এ প্রকল্প পাস হবে এটা ঠিক। জুনের মধ্যে প্রকল্পটি পাস হলে দ্রুত কাজে হাত দেওয়া যাবে। আগামী ২৪ সালের মধ্যে কাজ সম্পন্ন করা যেত। আর যদি এক মাস দেরি হয়, তা হলে কাজ শেষ হতেও দেরি হবে। মন্ত্রী-এমপিও এ ব্যাপারে সদয় আছেন।

সূত্র: আমাদের সময়।

কুমিল্লা সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ডে সেনাবাহিনীর টহল জোরদার

 

স্টাফ রিপোর্টারঃ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গতকাল রাত ১২টা থেকে কুমিল্লা সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ডে লকডাউন কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ডে লকডাউন কার্যকর করতে আজ শনিবার (২০ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত সেনাবাহিনীর টিম জোরদার টহল দেন।

বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লার এরিয়ার ক্যাপ্টেন আবরার ফাইয়াজ খানের নেতৃত্বে সেনাবাহিনীর টিম নগরীর ৪টি ওয়ার্ডে টহল দেন।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।

কুমিল্লা সিটি করপোরেশনের আরেকজন কাউন্সিলর করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের আরেকজন কাউন্সিলর করোনায় আক্রান্ত হলেন। তিনি হলেন ২১ নং  ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান।

বুধবার (২৭ মে) তার করোনা সনাক্ত হওয়ার রিপোর্ট আসে।

এর আগে ২৫ মে কুসিকের ২৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান  করোনায় আক্রান্ত হন।