Tag Archives: চান্দিনা উপজেলা

চান্দিনায় যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে চান্দিনা উপজেলা যুবলীগের উদ্যোগে মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়। এতে চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সারোয়ার হোসেন বাবু।

সভায় চান্দিনা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর মো. আবদুস সালাম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে উপজেলা যুবলীগ।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার, যুগ্ম-আহবায়ক মো. সারোয়ার হোসেন বাবু, চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর মো. আবদুস সালাম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি, যুবলীগ নেতা খোরশেদ আলম জুয়েল মুন্সী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার আলম আপন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চান্দিনা পৌর নির্বাচনে মেয়র পদে আ’লীগের ৩ প্রার্থীর নাম যাচ্ছে কেন্দ্রে

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ৩ জন সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। পৌর ও উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে রেজুলেশন সহ তিনজনের প্যানেল প্রস্তাব করে জেলা আওয়ামীলীগের নিকট হস্তান্তর করা হয়।

মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শওকত হোসেন ভূইঁয়া ও চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল জলিল।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়িতে আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের নিকট ওই প্রস্তাবনা হস্তান্তর করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম। এসময় কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন কমিটির বৈঠকে এদের মধ্যে একজনকে চূড়ান্ত করে দলীয় মনোনয়ন এবং নৌকা প্রতীক বরাদ্দ দিবেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় ওই সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা ও ইউনিয়ন আওয়অমীলীগ এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২ ডিসেম্বর) বিকেলে চান্দিনা পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে ঘোষিত পৌর নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি চান্দিনা পৌরসভা নির্বাচন। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

কুমিল্লার চান্দিনায় নিখোঁজ মানসিক প্রতিবন্ধী বোনের সন্ধান চেয়েছেন ভাই

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় রেহানা আক্তার (৩৮) নামের এক মানসিক প্রতিবন্ধী বোনের সন্ধান চান তার ভাই মো. গোলাম ফারুক ভূইয়া।

মঙ্গলবার সন্ধ্যা ৫টার পর উপজেলার মোকামবাড়ির নিজ বাসা থেকে নিখোঁজ হন মানসিক প্রতিবন্ধী রেহানা।

তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৫ফুট, স্বাস্থ্য ভাল। তার পড়নে ছিল খয়েরী কামিজ, কালো সেলোয়ার ও প্রিন্টের ওড়না।

হৃদয়বান ব্যক্তিগণ সন্ধান পেলে যোগাযোগ করুন ০১৮৫০৮২৪৮৫৫, ০১৮৬৮১৪৭৫১৫ এই নাম্বারে।

কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যাবসায়ী আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ২ কেজি গাঁজাসহ জাহানারা (৪০) এবং আলেয়া বেগম (৩২) নামে ২ নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের দক্ষিণ পাশে চান্দিনা উপজেলা রাস্তার মাথা সংলগ্ন এলাকা হতে চান্দিনা থানার এস.আই মো. রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত জাহানারা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাশিমপুর গ্রামের আকরামের স্ত্রী। তার পিতার নাম সোয়াব মিয়া ও মাতা- মৃত জাহারা বেগম। আটক আলেয়া বেগম কুমিল্লা জেলার কোতয়ালী থানার দক্ষিণ চর্থা গ্রামের মাহে আলমের স্ত্রী। তার পিতার নাম ছাদেকুল আলম চৌধুরী ও মাতা- মৃত আনোয়ারা বেগম।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, জাহানারা ও আলেয়া বেগমকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

কুমিল্লার চান্দিনায় ডাকাত রিয়াজ গ্রেফতার

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ডাকাত রিয়াজকে (৩০) গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার রাত আড়াইটায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ডাকাত রিয়াজ ওই গ্রামের রমিজ মিয়ার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ডাকাত রিয়াজ বরুড়া থানার ডাকাতি মামলার আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ডাকাত রিয়াজকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

চান্দিনায় পৌরসভায় ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শরীফুল ইসলাম, চান্দিনা :
কুমিল্লার চান্দিনায় পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা হয়। সোমবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে বক্তৃতা করেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, কাউন্সিলর নাছরিন সুলতানা, আওয়ামীলীগ নেতা সুনীল সাহা মাস্টার, মো. বাহারুল ইসলাম বাহার, দ্বীপক কুমার আইচ, কাজী তোফায়েল আহমেদ জনি, নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি, সাধারণ সম্পাদক কাউছার আলম আপন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বণিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার, অধ্যাপক হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভূইয়া, পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি কাজী শামসুল আলম মন্টু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক প্রমুখ।

মূর্তি ও ভাস্কর্যের তফাত নিয়ে চান্দিনায় উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
মূর্তি ও ভাস্কর্যের তফাত  এবং  সারা দেশব্যাপি এটা নিয়ে বর্তমানে চলমান গোলযোগ নিরসনে  করে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে মানববন্ধন করেছেন কুমিল্লা  উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার সকালে কুমিল্লার চান্দিনা বাসষ্টেশনে কুমিল্লা  উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের নেতৃত্বে মূর্তি  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শান্তির পক্ষে বিবৃতি দেন জনপ্রিয় স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার।

এ সময় উপস্থিত মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন লিটন সরকার।

চান্দিনায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন গ্রেফতার

চান্দিনা প্রতিনিধি:
চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, যৌতুক মামলার আসামী সহ ৫ জনকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চান্দিনা থানার এসআই মো. নোমান হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর দক্ষিণ সরকার বাড়ি থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ অহেদ প্রকাশ ওয়াহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনের মামলায় বিচার শেষে ১০ বছরের সাজার রায় দেয় আদালত।

এদিকে, চান্দিনা থানার এসআই মো. হারুন মিয়ার নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের মামলার পলাতক আসামী আবদুল মতিনকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মেহার গ্রামের মরহুম কালা মিয়ার ছেলে। এছাড়া এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা বাস স্টেশন থেকে ৩ কেজি গাঁজাসহ মো. রিয়াজ হোসেন কে আটক করে। সে পাশর্^বর্তী বুড়িচং উপজেলার কোদালিয়া মুড়াবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
অপরদিকে, এসআই মঞ্জুর হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার বিচুন্দাইর এলাকা থেকে এন এ্যাক্ট আইনের মামলায় পলাতক আসামী মো. জামাল হোসেন কে গ্রেফতার করে। সে বিচুন্দাইর গ্রামের হাজী আব্দুল কবির এর ছেলে। এছাড়া এএসআই ইকবাল হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রামের আব্দুল জলিলকে গ্রেফতার করে। সে বানিয়াচং গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, পৃথক অভিযানে অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চান্দিনার মহারং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৯পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৯ বোতল ফেন্সিডিল ও ৭টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পিতামর্দি বাজার এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. জুলহাস (৪০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভ‚মি গ্রামের মৃত সামছুল হক এর স্ত্রী ফিরোজা বেগম ফিরু (৫০) ও চান্দিনা উপজেলার মহারং গ্রামের আবু তাহের মুন্সির ছেলে মির্জা হোসেন রুবেল মুন্সি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক তিনটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী ২টি বাস থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে ফিরোজা বেগমকে, ৪৯পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জুলহাসকে আটক করা হয়। এছাড়া চান্দিনার মহারং এলাকা থেকে বিয়ারসহ মির্জা হোসেন রুবেল মুন্সিকে আটক করা হয়। ৩টি ঘটনায় চান্দিনা থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।