Tag Archives: মাধাইয়া

ড্রেজারে সয়লাব চান্দিনা, অভিযানে ৬ ড্রেজার ধ্বংস

ড্রেজারে সয়লাব চান্দিনা, অভিযানে ৬ ড্রেজার ধ্বংস

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলা জুড়ে ড্রেজার। মাধাইয়া, মহিচাইল, সুহিলপুর, বাতাঘাসী, নবাবপুর, গল্লাই ইউনিয়ন থেকে শুরু করে প্রায় সর্বত্রই চলছে ড্রেজার। ভরা বর্ষায় পানি সরবরাহের সুবিধাকে কাজে লাগিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে চলছে কয়েকটি চক্র। দিনের পর দিন ড্রেজার চালিয়ে রাতারাতি নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করছে তারা। অভিযানে পাইপ ভাঙ্গা বা ড্রেজার মেশিন জব্দ করা ছাড়া ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় বেপরোয়া হয়ে উঠেছে ওই ড্রেজার ব্যবসায়ী চক্র।

মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন জানান- মুরাদপুর ব্রীজ সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় ৬ মাস যাবৎ একটি ড্রেজার চলছে। এমন জায়গায় ড্রেজার বসানো হয়েছে পানি অতিক্রম করে সেখানে যাওয়ার মতো কোন সুযোগ নেই। এমনকি ওই জলাশয়ে কোন নৌকার ব্যবস্থাও নেই। ড্রেজারের ব্যবসায় সিন্ডিকেট ভিত্তিক কয়েকজন জড়িত থাকে। রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে তারা ড্রেজার চালিয়ে ফসলি জমি ধ্বংস করে দিচ্ছে।

১৬ আগস্ট উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর, মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা ও বাগমারা গ্রামের পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। এসময় ৬টি ড্রেজার মেশিন ভাঙচুর, ৪ হাজার ফুট পাইপ ধ্বংস ও ২ হাজার ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর জানান- আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি। গত ৫ মাসে অন্তত ১শ ড্রেজার ধ্বংস করা হয়েছে। তারপরও থেমে নেই তাদের তৎপরতা। এখন বর্ষা মৌসুম, পানিতে টইটুম্বর থাকা ফসলি মাঠের মাঝে ড্রেজার বসানোর কারণে সেখানে যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। তারপরও যতটুকু পারছি আমরা ধ্বংস করছি।

অভিযানে ড্রেজার মেশিন ভাঙচুর করা হলেও পরিচালনাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না? এমন প্রশ্নে তিনি বলেন- আমরা যখন অভিযান যাই তখন ড্রেজারের আশপাশে কাউকে পাওয়া যায় না, এমনকি ওই ড্রেজার কে পরিচালনা করে এমন তথ্য পর্যন্ত কেউ দিতে চায় না। যে কারণে ড্রেজার মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চান্দিনায় কাভার্ড ভ্যানের চাপায় পথচারী ভিক্ষুক নিহত

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় সড়ক পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে পরী বেগম (৬০) নামে এক পথচারী ভিক্ষুক নিহত হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর গ্ৰামের শহীদ ভিক্ষুকের স্ত্রী।

স্থানীয় জানান, পরী বেগম ও তার স্বামী প্রতিদিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। সকাল ১০টার দিকে মহাসড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। কাভার্ডভ্যানটি তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করায় গাড়িটিকে শনাক্ত করা যায়নি।

এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইন-চার্জ (ইন্সপেক্টর) মনজুরুল আলম মোল্লা জানান, বিষয়টি সম্পর্কে তাৎক্ষনিক ভাবে আমাদের কেউ জানায়নি। সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি।

চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে উপজেলা যুবলীগ।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ আঞ্চলিক কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক মো. বাহাউদ্দিন বাহার, যুগ্ম-আহবায়ক মো. সারোয়ার হোসেন বাবু, চান্দিনা উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন, চান্দিনা পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর মো. আবদুস সালাম, মহিচাইল ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুসা জনি, যুবলীগ নেতা খোরশেদ আলম জুয়েল মুন্সী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউছার আলম আপন প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।