Tag Archives: থানা

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. রাজু শরীফ (২৮) নামের মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাইতুল নূর জামে মসজিদের সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: রাজু শরীফ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত ইসমাইল শরীফের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে মডেল থানার একটি টিম মাদক অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি রাজুকে গ্রেফতার করা হয়।

এসময় তার পরিহিত জিন্স প্যান্টের দুটি পকেট থেকে কালো কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার রাজু জানায়, তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে সে মাদক বিক্রয় করে আসছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেফতার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো ৪ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি।

ফেনীতে প্রতিপক্ষের ‘দেওয়া আগুনে’ প্রাণ গেল ২ ভাইয়ের

ডেস্ক রিপোর্ট:

ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব বিরোধের জেরে পেট্রোল দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছে স্বজনরা।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি এলাকার রনি হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, পূর্ব বিরোধের জেরে তাদের প্রতিপক্ষরা পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে মাইদুল ইসলামের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট ছেলে রাহাদুল ইসলামকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। শাহাদাত সপ্তম আর গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ‘আগুন লাগার বিভিন্ন ধরনের তথ্য পেয়েছি।’