Tag Archives: নিহত

কাতারে কর্মস্থলে

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ প্রবাসী নিহত

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টারঃ

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ২ জন প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (০১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ আলী। এ ঘটনায় জুনেদ আহমেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি আমরপুর গ্রামে।

ঝিঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতারে একটি মেসে ফারুক আহমদ, মোহাম্মদ আলী ও জুনেদ আহমদ একসাথে থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান। গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জুনেদ আহমেদ।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাত, নিহত ৪৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাত, নিহত ৪৩ ছবি: এএফপি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। এই ভয়াবহ ঝড়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। নৌকা, হেলিকপ্টার এবং বড় গাড়ি ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হারিকেনটি প্রথমে ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানে, এরপর এটি জর্জিয়া এবং ক্যারোলিনার দিকে অগ্রসর হয়। গত বৃহস্পতিবার ফ্লোরিডায় প্রথমবারের মতো হারিকেন হেলেন আঘাত হানে।

বীমা প্রতিষ্ঠান এবং আর্থিক সংস্থাগুলো জানিয়েছে, এই ঝড়ের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

শুক্রবার বহু বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়। যদিও হারিকেনটি এখন দুর্বল হয়ে পড়েছে, তবে এখনও ঝোড়ো হাওয়া, বন্যা এবং টর্নেডোর সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এটি একটি ক্যাটাগরি ৪ হারিকেন ছিল। বৃহস্পতিবার রাতে উপকূলে আঘাত করার পর ছয় ঘণ্টা ধরে এটি তাণ্ডব চালিয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, হেলেনের প্রভাবে ফ্লোরিডার উপকূলের বিভিন্ন স্থানে ১৫ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায়

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা তানজিম নিহত

ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনা কর্মকর্তা তানজিম নিহত

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, সেনাবাহিনীর একটি দল রাতে ডুলহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত আড়াইটার দিকে সশস্ত্র ডাকাত দলের সদস্যদের আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যেই তিনি মারা যান।

ওসি আরও জানান, সেনাবাহিনীর এই অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল, বেলালসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় ঢাকাগামী কাভাডভ্যান সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে সিএনজি চালক রাশেদ খান (২৭) এবং চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব শহিদ নগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মোঃ ইব্রাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম ব্যবসায়ীক কাজে মাসে কয়েকবার কুমিল্লায় আসে। শুক্রবার দুপুরে সুয়াগঞ্জ থেকে মিয়াবাজার আসার পথে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

মিয়াবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান শুক্রবার আনুমানিক তিনটায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান মিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজির পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা নিয়ে যাওয়ায় নিহতদের নাম পরিচয় আমরা এখনো পাইনি।

কুমিল্লায় বাস চাপায়

কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত

কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় ২ পথচারী দাদি-নাতি নিহত হয়েছে। দুপুর ১ টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহসড়কের কালাকচুয়া এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কের কালাকচুয়া এলাকায় মারুতি গাড়ি থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হতে যায় নাতি। এ সময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুত গতির একটি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন দুজন।

নিহতরা হলেন জেলার সদর উপজেলার রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী বৃদ্ধা রাজিয়া বেগম ও তার ৫ বছরের নাতি ইসমাইল হোসেন।

নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

কাভার্ডভ্যানের চাপায় নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডে অবস্থিত চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম হোসেন ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন, এবং হাসান মিয়া একই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার ছিলেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির ছুটি হলে তারা দুজন মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা দেন। ইয়াছিন মার্কেট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কবির আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

নোয়াখালীতে বৃদ্ধকে হত্যা

নোয়াখালীতে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীতে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীতে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহত আবুল কালাম (৭০) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের মন্তাজুল করিমের ছেলে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের আজিম নগরে এই ঘটনা ঘটে।

নিহতের নাতি আব্দুর রহিম বলেন, সকালে আমার দাদা বাড়ির পাশে খেতে কাজ করছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম নগর পৌঁছালে আমাদের বাড়ির পাশের কমলা,মনবি, ফাহিম, রহমান আমার দাদার গতি রোধ করে। একপর্যায়ে তারা দাদাকে মারধর করে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রহিম অভিযোগ করে আরও বলেন, কয়েক বছর আগে আমার কাকা বেলাল বাড়ির পাশের কমলা বেগমকে বিয়ে করে। পরবর্তীতে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এই নিয়ে দাদার সাথে তাদের বিরোধ দেখা দেয়। পূর্ব শক্রতার জের দাদাকে একা পেয়ে তারা হত্যা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

চীনে বেপরোয়া বাস

চীনে বেপরোয়া বাসের আঘাতে ১১ জনের মৃত্যু

চীনে বেপরোয়া বাসের আঘাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনের শ্যানডং প্রদেশের তাই’য়ান শহরে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৫ শিক্ষার্থীসহ মোট ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে, একটি দ্রুতগামী বাস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটে।

ঘটনাস্থলে কিছু মানুষ ঘটনাস্থলেই মারা যান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই সংকটাপন্ন। পুলিশ বাসের চালককে গ্রেপ্তার করেছে এবং দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শিশু আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩) লায়লা বেগম (৪৫) ।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিল। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবেএকজন নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। ছোট ছোট এ ট্রলার গুলো দিয়ে চট্রগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা নেওয়া করা হয়।

ফেরত দিয়ে গেল তিতাস থানায় লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি

তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করে নিয়ে যাওয়া মালামাল, অস্ত্র ও গুলি ফেতর দিয়ে গেলেন লুন্ঠনকারীরা। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিতাস উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া মালামাল ও অস্ত্র-গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

ফিরিয়ে দেওয়া অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- ১টি এলএমজি, ১টি রাইফেল ও ৫ রাউন্ড গুলি, ২টি শটগান ও ১০ রাউন্ড রাবার কার্তুজ ও ১০ রাউন্ড শীশার কার্তুজ, ১টি টিয়ার শেল গান, ১ রাউন্ড টিয়ারশেল, ১ টি পিস্তল ও ২০ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ২ টি ছুড়ি, ১টি হ্যান্ডকাপ, পুলিশের সেফটি গার্ড, ৫টি অকেজো মোটর সাইকেল, ১টি পিক আপ, ২ টি পাম্প, ২টি ল্যাপটপ, ১টি টিভি, ১টি ফটোকপিয়ার, ১টি প্রিন্টার, ১টি ফ্যাক্স মেশিন ও ১টি স্ক্যানারসহ নানা ধরনের আসবাবপত্র ও অন্যান্য মালামাল।

জানাযায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা তিতাস থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং দুইজন পুলিশকে পিটিয়ে নিহত করে।

পরে সেনাবাহিনীর সহযোগিতা থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। এ সময় থানায় থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় লুন্ঠনকারীরা৷ এরপর পুলিশ কর্মস্থলে না থাকায় গত ৭ আগষ্ট জেলা কমান্ড্যান্ট এর নির্দেশে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হন ১০জন আনসার সদস্য। বর্তমানে মোতায়েন রয়েছে সেনাবাহিনী।

এবিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমিন বলেন, লুট হওয়া মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিতে স্থানীয় জনসাধারণ এবং ছাত্রদের সহযোগিতায় উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালিয়েছি। তারপর থেকে অনেকে নিজ দায়িত্বে মালামাল ও অস্ত্র-গুলি ফিরিয়ে দিয়ে গেছেন। বাকিগুলো সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। তবে থানায় কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানায় এখনো আমাদের কেউ যায়নি। কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না।’