Tag Archives: মুরাদনগর উপজেলা

মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর গণসংযোগ ও জাহাঙ্গীর সরকারের বাড়িতে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনে উত্তেজনা বিরাজ করছে। বাড়ছে হামলা-সংঘর্ষের ঘটনা।

বুধবার (২ ডিসেম্বর) বিকেলের দিকে  ওই ইউনিয়নের চাপিতলা গ্রামে কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বাড়ি ও জায়েদ আলী মার্কেট এলাকায় নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকারের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই জায়গায় ৬ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ অভিযোগ করেছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া।

কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া জানান,  কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ঢাকা থেকে এসে কুমিল্লার  নিজ গ্রামের বাড়ি চাপিতলার  বাড়িতে প্রবেশের পরই প্রায় ৩০ টা মোটরসাইকেল এসে ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর গালিগালাজ  করে তারা জায়েদ আলী মার্কেটের সামনে গিয়ে ৪ রাউন্ড গুলিবর্ষণ করে, যেখানে আমাদের নৌকা প্রতিকের প্রার্থী মো: ইকবাল সরকার গণসংযোগ করছিল। গুলিবর্ষণের পর আমাদের লোকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় বায়েজিদ নামের এক হামলাকারিকে ধরে পুলিশে সোর্পদ করা হয়।

তিনি আরো বলেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারের নির্দেশে কবির ভূইয়ার  নেতৃত্বে দুই জায়গায় হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা।

এ বিষয়ে বাঙ্গরা থানার ওসি (তদন্ত) অমর চন্দ্র দাস জানান, গুলিবর্ষণ বা হামলার বিষয়ে কোন সত্যতা পাইনি। কেউ গ্রেফতার হয়নি।

 

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ এর নতুন স্তর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল-২ গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোন করা হয়েছে।

শনিবার দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুনার রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

এই গ্যাস ক্ষেত্র থেকে আগে যেখানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যেতো। নতুন এই কূপটি আবিস্কারের ফলে এখান থেকে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুনার রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আবদুল ফাত্তাহ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব গুলনার নাজমুন নাহার।

বাপেক্স এর ব্যবস্থানা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস সহ পেট্রোবাংলা ও বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ৫৫ দিন ধরে বাপেক্স পরীক্ষানিরীক্ষা চালিয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় নতুন গ্যাস স্তরে ৩০-৪০ হাজার বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ নিশ্চিত করে বাপেক্স।

এর আগে জ্বালানী সচিব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হাজিপুরে শ্রীকাইল ইস্ট-১ গ্যাস ক্ষেত্রে আনুষ্ঠানিক ভাবে রিগ ডাউন করেন। প্রায় ৮ কিলো মিটার পাইপ লাইন সংযোগ স্থাপন করার পর ২০২১ সালের জুুন নাগাদদ এই ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হবে।

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে রিকশাচালকের শেষ সম্বল পুড়ে ছাই

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া এলাকায় এক রিকশাচালকের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে জামাল মিয়া নামের রিকশাচালকের শেষ সম্বল বসতঘরসহ ঘরে থাকা সকল মালামাল সম্পূর্নভাবে পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া গ্রামের গনি মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে সাতমোড়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশ-পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে রিকশাচালক জামাল মিয়ার বসতঘরসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক ভাবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।