শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলনের একটি পুরনো ভিডিওকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
শিক্ষা মন্ত্রী ড. মিলনের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে “”বিশেষ দ্রষ্টব্য শিরোনামে” উল্লেখ করা হয় যে, ড. মিলনের এলাকায় নির্বাচনী প্রচারণার ভিডিওকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিতভাবে প্রপাগাণ্ডা।
প্রকৃতপক্ষে, ভিডিওটি ছিল শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতি নিয়ে তাঁর একটি আলাপ চারিতার অংশ। যা এখনকার প্রেক্ষাপটে নতুন করে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। গত বুধবার, ১৫ এপ্রিল সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সকলকে সত্যতা যাচাই না করে কোন তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন। তিনি আর-ও বলেন, তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সকলকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং গুজব প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভুমিকা পালন করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । তাতে বলা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেননি। তাই এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করা এবং প্রচার ও শেয়ার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজে।