Tag Archives: আহত

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় শাহার মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে পৌর এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটে।

নিহত শাহার মোল্লা শান্তিনগরের গেদু মোল্লার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ফজর নামাজ আদায় করে সকাল সোয়া ৬টার দিকে ওই বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

আশেপাশের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়।

ভাসাচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫শিশু সহ ৯ জন দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫শিশুসহ ৯জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন,সফি আলম (১২) রবিউল (৫) সোহেল (৫) রাসেল (৩) মোবাশের (৩২) বসির উল্যা (১৫) রশমিদা (৩) জোবায়দা (১১) আমেনা খাতুন (২৪)।

এসব তথ্য নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া। তিনি বলেন, সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। এতে ৫শিশু সহ ৯জন আহত হয়।

ওসি কাওসার আলম ভূঁইয়া আরও বলেন, পরে আহতদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু: আহত ১

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে আরও এক মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টায় চান্দিনা উপজেলা কেশেরা গরুবাজার সংলগ্ন ঈগগাহ্ সামনের সড়কে ওই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে এলাকায় ঘুরে ভ্যানে করে মাছ ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কংগাই থেকে রিক্সা ভ্যানে করে পাইকারী মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওয়ানা হয় তারা। পথিমধ্যে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গরীব ওই ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানাইলে ডাকাতদল ছুরিকাঘাত করে ওই ব্যবসায়ীদের। গুরুতর আহতাবস্থায় তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আব্দুল কুদ্দুসকে মৃত ঘোষনা করেন। আহতাবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।

নোয়াখালীতে প্রতিবাদ সভায় হামলা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কবিরহাটে একটি প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪জন আহত হয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে নবগ্রাম চিরিঙ্গা বাজারে আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে বিরোধের জের ধরে দখলদাররা এ হামলা চালায়।

আহতরা হলেন, ধানসিঁড়ি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড নবগ্রামের বেলায়তে হোসেনের ছেলে মামুন (৩৫), বদিউজ্জামানের ছেলে। সাইফুল ইসলাম (৩৫), সফিউল্যার ছেলে মমিনউল্যা (৩২) ও মো.আলমের ছেলে শাহিন (২৩)

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নবগ্রাম চিরিঙ্গা বাজারে একটি ভিটি ভুয়া দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন আনসার বিডিপি সদস্যরা ও এলাকাবাসী। একপর্যায়ে ভিটির দাবি নিয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন নবগ্রাম চিরিঙ্গা বাজারের ব্যবসায়ী সাহাব উদ্দিন গং এবং একই গ্রামের আব্দুল হক সওদাগরের ছেলে। ওই সময় তাদের হামলায় প্রতিপক্ষের ৪জন আহত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, আনসার বিডিপির অফিসের একটি ভিটি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। আনসার বিডিপির অফিসের সদস্যরা ও এলাকাবাসির একটি প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দু’পক্ষই হটাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ এখনো কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় নৌকার সমর্থকদের হামলায় ৩ সাংবাদিকসহ ১৭ জন আহত 

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় নৌকা সমর্থকদের পৃথক হামলায় ৩ জন সাংবাদিকসহ ১৭জন আহত হয়েছেন। এসময় একজন সাংবাদিকের একটি মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নেয় নৌকার সমর্থকরা। গল্লাই ইউনিয়নের হোসেনপুর ও কালিয়ারচরে এসব সংঘর্ষ হয়। আহত সাংবাদিকরা হলেন দৈনিক মুক্ত খবরের চান্দিনা প্রতিনিধি মো. সোহেল রানা, দৈনিক যুগান্তরের মো. আব্দুল বাতেন ও নয়াদিগন্তের মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ও বিকেলে এসব ঘটনা ঘটে।

এর আগে সকালে চান্দিনা উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর ঘুরে মাধাইয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গল্লাই ইউনিয়নের হোসেনপুরে আসলে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর গণসংযোগের মুখোমুখি হয়। এসময় প্রাণ গোপালের মিছিল থেকে টিটুর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেন উপজেলার কেরণখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সরকার।

যুগান্তরের চান্দিনা প্রতিনিধি আবদুল বাতেন জানান, আমরা নিউজ কাভার করার জন্য নৌকার প্রার্থী প্রাণ গোপালের গাড়িবহরের পাশে থাকি। হোসেনপুর বাজারে নৌকার মিছিল চলাকালে ঈগল সমর্থকদের গণসংযোগ করতে দেখা যায়। এ সময় ঈগল সমর্থকদের ওপর হামলার পর সংঘর্ষ বাধে। আমরা সে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন সরকারের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। বেদম মারধরের শিকার হন মুক্তখবরের সোহেল রানা।
এদিকে দুপুর আড়াইটার দিকে উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর এলাকায় ঈগল প্রতীকের প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটুর সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১৪ কর্মীকে আহত করেন নৌকার সমর্থকরা। উভয় হামলার ঘটনায় নৌকার প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত উপস্থিত ছিলেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, আমরা কোনো সংঘর্ষের খবর পাইনি। দুই প্রার্থীর সমর্থক ও সাংবাদিকদের সাথে ভুল বোঝাবুঝির খবর জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনার বরকইটে স্বতন্ত্র প্রার্থী সমর্থিত ৬ যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা-৭ সংসদীয় আসনের চান্দিনার বরকইটে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত (ঈগল প্রতীক) ৬ যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে নৌকা প্রতিকের প্রার্থী ডাক্তার প্রাণ গোপাল সমর্থিত নেতা কর্মীরা।

শনিবার রাত ৯ টায় উপজেলার বরকইট ইউনিয়নের মধ্যম তলা ও ফইরখোলা গ্রামের মাঝামাঝি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন বরকইট ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ মেম্বার, ইউনিয়ন যুবলীগের সদস্য রায়হান, ওয়ার্ড যুবলীগ নেতা কামরুল ইসলাম, যুবলীগ সদস্য সিদ্দিকুর রহমান, যুবলীগ সদস্য গিয়াস উদ্দিনসহ ৬ জন। এদের মধ্যে ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর একজন কোরপাই হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মাসুদ মেম্বার জানান, ঈগলের নির্বাচনী প্রচারণা শেষে আমরা যখন বাড়ি ফিরছিলাম, তখন পথে একটি মাইক্রোবাস ওয়েটে মোটরসাইকেল করে প্রায় ১৫ জন আমাদের পথ রোধ করে হকিস্টিক ও পাইপ দিয়ে আমাদের মারধর করে। তাদের অনেকেরই মুখে মাস্ক পরা ছিল। হামলাকারীদের মধ্যে নেতৃত্বে দেওয়া দুজনকে আমরা চিনতে পেরেছি। তারা হলেন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুরের শাহাজান ও চান্দিয়ারা এলাকার নাজমুল। আমাদের গিয়াস উদ্দিন এর একটি হাত ভেঙ্গে ফেলেছে হামলাকারীরা।

এ বিষয়ে জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোরশেদের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত-৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক সহ আরও দুই সিএনজি যাত্রী আহত হয়।

নিহতরা হলো, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সোনপুর টু চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মো. ফারুক (৩০) একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো.আবদুল্লাহ (৩০)।

স্থানীয় বাসিন্দা সানা উল্যাহ ওরফে লাল মিয়া জানান, বেলা ১১টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সিএনজিটি সোনপুর টু চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে। আটক সিএনজি-ট্রাক জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িচংয়ে মোটরসাইকেল-সিএনজি অটোর সংঘর্ষ: কলেজ ছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং -গোবিন্দপুর – রামপুর পোষ্টাফিস সড়কে সোমবার সন্ধ্যায় মোটর সাইকেল ও সিএনজির সংঘর্ষে মোটর সাইকেল আরোহী অনিক রহমান ( মোজাম্মেল) (১৬) নামের এক কলেজ ছাত্র নিহত হয়। তার সঙ্গে থাকা আপন চাচাত ভাই একই কলেজের ছাত্র রাফি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর বাজার এলাকায়।

প্রত্যক্ষ দর্শী স্থানীয় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার ও অন্যান্য সূত্র জানায় সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং – গোবিন্দপুর – রামপুর সড়কের গোবিন্দপুর এলাকায় একটি মোটর সাইকেল ও বুড়িচং গামী একটি যাত্রী সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোটর সাইকেল আরোহী দুই জন মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কুমিল্লা রেফার করে। কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করলে রাতে চিকিৎসাধীনে অনিক রহমান (১৬) বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর গ্রামের কুয়েত প্রবাসী আলী আক্কাসের একমাত্র পুত্র সন্তান।

তার সঙ্গে থাকা অপর আহত রাফি (১৬) তার আপন চাচাত ভাই আবুল হাশেমের ছেলে এবং একই কলেজের একই শ্রেণির ছাত্র। এঘটনার খবর পেয়ে কুয়েত প্রবাসী আলী আক্কাস মঙ্গলবার সকালে বিমান যোগে বাংলাদেশ আসে এবং দুপুর ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কলেজ ছাত্র অনিক রহমান কে দাফন করা হয়।

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে কুবি উপাচার্য

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইরফান উল্লাহকে দেখতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

গত ৯ই নভেম্বর (বৃহস্পতিবার) মুহাম্মদ ইরফান উল্লাহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাগরজুলি বিশ্বরোড এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হন। প্রাথমিক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জরুরি ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। প্রথমে মাতুয়াইল এসএমসি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হলেও তার অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু সেখানে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ফার্মেসি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম জানান, আজ সকালে তার অপারেশন হয়েছে। মস্তিষ্কে আঘাত পাওয়ার ফলে তার মস্তিষ্ক ফুলে যায়, এর ফলে অপারেশনের মাধ্যমে মাথার খুলি আলাদা করে ফ্রিজিং অবস্থায় রাখা হয়েছে। ডাক্তার জানান, আগামী তিনদিন ইরফানের জ্ঞান ফেরার সম্ভাবনা নেই।

এ দিকে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন আহত শিক্ষার্থী ইরফানকে দেখতে যান। তিনি জানান, আমি ইরফানকে দেখতে গিয়েছি। আমি সহ প্রক্টরিয়াল বডি তার খবরাখবর নিয়েছি এবং বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছি। নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার যতোটুকু সম্ভব সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। ইতোমধ্যে প্রসাশনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

তিশা বাসের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি কুবির এক শিক্ষার্থী

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফানুল্লাহ তিশা বাসের ধাক্কায় আহত হয়ে আশংকা জনক অবস্থায় ঢাকায় মাতুয়াইল এস এমসি হসপিটালের আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আনুমানিক সকাল ৯ টার সময় কোটবাড়ি বিশ্বরোড এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটা ওদিকে যাওয়ার সময় (জাগরঝুলি) ঢাকাগামী বাস ছেলেটাকে পিছন থেকে ধাক্কা দেয়। ইরফানের বন্ধু জিল্লুর রহমান বলেন, ইরফান টিউশনি করার জন্য ঝাগরঝুলী বিশ্বরোডে যাওয়ার সময় ঢাকাগামী তিশা বাস পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ইরফানের হাত ভেঙে গেছে। মাথায় আঘাত পেয়েছে। নাক, মুখ, কান সব দিক দিয়ে রক্ত বের হচ্ছে।

তৎক্ষনাৎ তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ঢাকার আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তাকে ঢাকায় মাতুয়াইল এস এমসি হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে ।

মাতুয়াইল এসএমসি হসপিটালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর ফুসফুসে রক্তজমাট হয়েছে। ওগুলো বের করার চেষ্টা করতেছি। আর বাকি অবস্থা শেষে জানা যাবে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ অফিসার নজরুল ইসলাম বলেন, আমরা বাসটা আটক করে থানায় নিয়ে এসেছি। এবং তার অভিভাবক আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি বিষয় টা জানতাম না, এখন জেনেছি বিষয়টা আমি দেখতেছি।