Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণ থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আটক

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১৯ কেজি গাঁজা ও ৬৮৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৯ জুলাই দুপুরে সদর দক্ষিণ উপজেলার মধ্যম ঢুলিপাড়া (বড়বাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার বারপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ রাসেক আহম্মদ (৪১) এবং সদর দক্ষিণের বল্লভপুর প্রঃ সামবল্লভপুর গ্রামের মৃত হাজী আব্দুল হাকিমের ছেলে মোঃ আমিনুল ইসলাম প্রঃ আমিন (৭২)।

শনিবার (৩০ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেনসিডিলসহ আটক এক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেনসিডিলসহ মোঃ আল-আমিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল বিকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। এসমময় ১১.৫ কেজি গাঁজা এবং ২৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আল-আমিন হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মুড়াপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।

এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদগর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৩ এপ্রিল কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক পাঁচারকারী আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ ফরহাদ হোসেন (২১) নামের এক মাদক পাঁচারকারীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার রাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সদর দক্ষিণের দড়িবটগ্রাম সাকিনস্থ সুয়াগঞ্জ বাজার সজিব মেডিসিন পয়েন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৮ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাঁজা, ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক পাঁচারকারী ফরহাদ হোসেন চাঁদপুর সদর উপজেলার মালরা গ্রামের মোঃ শাহজাহান হোসেনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাঁচারকারী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে আটককৃত মাদক পাঁচারকারী ফরহাদ হোসেনের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ট্রাকে করে ইয়াবা পরিবহনকালে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক পাঁচারকারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার সুয়াগঞ্জ বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হোটেল রায়হান স্টোরের সামনে থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বীরবীরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদের ছেলে মোঃ মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের বাশখালী উপজেলার শেখের খিল গ্রামের মৃতঃ লালু মিয়ার ছেলে মোঃ আমির হোসেন (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মুন্না আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে মোছা আহম্মেদ উরফে মুন্না (২৯) নামের একজন কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

সোমবার গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নন্দনপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আগ্নেয়াস্ত্র ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

আটককৃত আসামী কুমিল্লার কোতয়ালি থানধীন ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুন্না (২৯)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী প্রাইভেটকার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে পিকআপে করে বিদেশী মদ পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১ এর সিপিসি-২।

শুক্রবার রাতে সদর দক্ষিণ থানার উলন সাকিনস্থ চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৭৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটককৃতরা কুমিল্লার নাঙ্গলকোটের পোশাই গ্রামের হক সাহেবের ছেলে মোঃ শাহীন আলম @ শাহীন (২৭) ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ আলী আসগর @ সোহাগ (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে মুরাদনগর যুবলীগের আহ্বায়কের মরদেহ উদ্ধার

 

রকিবুল হাসান রকিঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মুরাদনগর উপজেলার যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন (৫২) এর মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

নিহত খাইরুল আলম মুরাদনগর উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম (পিপিএম) জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রাস্তার পাশে মরদেহটি পাওয়া যায়। তার মুখে এবং চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডস্থ শ্রীমন্তপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক বিক্রয়ের নগদ দেড় লক্ষ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর রাত ৭ টায় এ অভিযান করে।

এ অভিযানে মোঃ দুলাল মোল্লা (৪৫), (পিতা- মৃত শেফায়েত উল্লা, সাং- লক্ষীপুর, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর বর্তমানে সাং- জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম) ও বিলকিস বেগমকে (৪০) ( স্বামী- আইয়ূব আলী, সাং- ডুমুরিয়া, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর) আটক করা হয়।

আটককৃত মোঃ দুলাল মোল্লা (৪৫) ও বিলকিস বেগম (৪০) কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা যথাক্রমে চাঁদপুর জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ থানার স্থায়ী বাসিন্দা। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লা ও চাদঁপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি টহল দল মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় একজন পলাতক রয়েছে ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি প্রণব কুমার ।