Tag Archives: গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনি খেয়েছে এক বখাটে যুবক।

পরে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

থানার এজাহার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের একটি বাড়িতে মঙ্গলবার দুপুরে বখাটে যুবক মৃত গদু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩) ওই কিশোরীর ছোট বোনকে কৌশলে দোকানে পাঠিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় কিশোরী চিৎকার শুরু করলে পাশের জমিতে কর্মরত তার বাবা ও এলাকার লোকজন ছুটে এসে আপত্তিজনক অবস্থায় যুবকটিকে আটক করে। এলাকাবাসী যুবকটিকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে বুধবার পুলিশ বখাটে যুবককে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিল্লা নগরীতে ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪

 

স্টাফ রিপার্টারঃ

কুমিল্লা নগরীর বিসিক এলাকার জলা থেকে ১৪টি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ২০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো কামরান হোসেনের নেতৃত্বে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোঃ হানিফ সরকারসহ কোতোয়ালি থানার পুলিশ এবং কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।।

গ্রেফতারকৃতরা হলেন, বাগিচাগাঁও নতুন চৌধুরী পাড়া এলাকার মৃত নারায়ণ চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী, অশোকতলা বিসিক শিল্পনগরীর তাহের মিয়ার ছেলে রবিউল হোসেন, অশোকতলার আনোয়ার হোসেনের ছেলে ইয়াছিন হোসেন মাসুম (২৪) ও দৌলতপুর কলোনীর জাকির হোসেনের ছেলে গোলাম হোসেন সজীব (২২)।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরান হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নয়ন বন্ডের নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল।

উল্লেখ্য যে, নগরীর ধর্মপুর স্টেশনরোড এলাকার মন্টু মিয়ার ছেলে নয়ন হোসেন ওরফে নয়ন বন্ডের নামে বেশ কিছু মামলা রয়েছে। নয়ন বন্ডের নামে ওয়ারেন্ট বের হলে সে আদালত যেয়ে আত্মসমর্পণ করে। আদালত তাকে ১০ বছরের সাজা প্রদান করে।

গ্রেফতারকৃতদের মধ্যে নয়ন চক্রবর্তীর নামে ১টি এবং ইয়াছিন হোসেন মাসুমের নামে পূর্বের ৩ টি মামলা আছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী পরিত্যাক্তা এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে মহিউদ্দিন প্রকাশ গাউয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবক উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবদুল কাদেরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাহির হলে অভিযুক্ত যুবক ওই নারীকে জিম্মি করে ধর্ষণ করে। এসময় নারী চিৎকার করলে যুবক পালিয়ে যায়।

এ বিষয়ে মা নাজমা বেগম শুক্রবার থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার নারীকে মেডিকেল পরিক্ষার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

চান্দিনায় প্রাইভেটকার তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজা জব্দ, আটক এক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা  বাসস্ট্যান্ড  এলাকায়  প্রাইভেটকার তল্লাশি করে ৩০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময়  প্রবোক্স প্রাইভেটকারসহ  মো: জাহিদ হাসান (২১) নামের এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ অক্টোবর)   ভোর ৫ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম  চান্দিনা পৌরসভার ০৫নং ওয়ার্ডের অন্তর্গত চান্দিনা বাস স্ট্যান্ড সংলগ্ন জনৈক আঃ মালেক এর চা দোকান এর সামনে চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মোঃ জাহিদ হাসান কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতরী সাতবাড়িয়া  এলাকার মৃত. জসিম উদ্দিনের ছেলে।

আটক হওয়া  আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামী মোঃ সাগর (২০) এর সহায়তায় উল্লেখিত মাদকদ্রব্য গাঁজা এবং ফেন্সিডিল চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রয়ের জন্য ঢাকা নিয়ে যাইতেছিল।

এ ঘটনায়  এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।  চান্দিনা থানার মামলা নং-০৮।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

টাউনহলে ইয়াবা বিক্রি করার সময় ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর টাউনহলে ইয়াবা বিক্রির সময় ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪ শত পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কান্দিরপাড়ের টাউনহলের গেইট থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ভারতীয় নাগরিকের নাম মহিম উদ্দিন(১৯) । সে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজালা জেলার সোনামুড়া উপজেলার কুলুবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তার কাছ থেকে ভারতীয় একটি পরিচয় পত্র(আদার কার্ড) জব্দ করা হয়। আটক হওয়া অপর আসামীর নাম মোঃ হাসান ভূঁইয়া(১৯) । সে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিষ্ণুপুর (ভূঁইয়া বাড়ী) গ্রামের মিছিলের ছেলে।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মহিম উদ্দীনের বাড়ী ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া হলেও সে পাসপোর্ট ব্যতিত অবৈধ উপায়ে নিয়মিতভাবে বাংলাদেশে আসা যাওয়া করে থাকে। আসামী মোঃ হাসান তার ফুফাতো ভাই সম্পর্কের হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আসামী মহিম তার বাংলাদেশী ফুফাতো ভাই হাসানকে সরবরাহ করে থাকে। আসামী হাসান উক্ত মাদক আরো বেশী দামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য ভারতীয় নাগরিক মহিম অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে কান্দিরপাড়স্থ টাউন হলে আসামী হাসানের সাথে অবস্থানকালে তাদের আটক করে ডিবি পুলিশ।

আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে। যার নং-৮০ । কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

চান্দিনায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, ১৩ বছরের কিশোর গ্রেফতার

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল হাসান (১৩) নামে কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আহত ওই শিশুর পিতা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপর দুপুর ৩টায় চান্দিনা উপজেলার মাইজখার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জাহিদুল হাসান মাইজখার উত্তরপাড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে। পেশায় মারুতি গাড়ির হেলপার।

আহত শিশু (৫) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ইউনিটে ভর্তি রয়েছে।

আহত শিশুর পিতা আলী আশরাফ জানান, আমার শিশু মেয়েটি গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাড়েরা বাজার সংলগ্ন একটি বাড়িতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় ওই বখাটে ছেলেটি আমার মেয়েকে বাড়েরা যুগোপযুগী কিন্ডার গার্টেনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বাড়িতে এসে কান্নাকাটি করার পর আমরা তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। পরবর্তীতে বাজারের পাশে থাকা সিসি টিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে সোমবার থানায় অভিযোগ করি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে ওই ছেলেকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে। মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ১০ মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানীগামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী নাজমুল ইসলাম রাসেল (২৩) বেগমঞ্জের ভবানী জীবনপুরের আলুর দমের নতুন বাড়ির মৃত মান্নানের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ টু ছয়ানী গামী সড়কের স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরন, পূজা মন্ডপে হামলাসহ একাধিক মামলা রয়েছে।

ধর্মপুর এলাকা থেকে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা থেকে বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাসুদুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ সেপ্টেম্বর বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া সন্ত্রাসী কুমিল্লা সদরের ধর্মপুর গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাসুদুর রহমান (৪০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার হোমনায় হাজতখানার গ্রিল ভেঙে পালানো ছবির অবশেষে গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় থানার হাজতখানার গ্রিল ভেঙে পালানো আলোচিত ছবির হোসেনকে (৩৩) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ছবির হোসেন দুলালপুর ইউনিয়নের ভিটিকালামিনা গ্রামের মৃত এনা মিয়ার ছেলে।

ওসি সাইফুল ইসলাম জানান, ৪টি ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছবির হোসেন। একটি মামলায় ২০১৪ সালে তাকে গ্রেফতার করে থানার হাজতখানায় রাখা হয়। কিন্তু সে হাজতখানার গ্রিল ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

ওই ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ছবিরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।

নগরীর কাটাবিলে ৩ সহযোগীসহ গালকাটা বাচ্চু গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করা গালকাটা বাচ্চু এবং তার ৩ সহযোগীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) দুপুরে নগরীর কাটাবিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার আপন ভাই ১০-১৫ মামলার আসামী হানিফ মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাড়ির অন্তর্গত কাটাবিল এলাকায় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে, এসআইরফিকুল ইসলাম, এএসআই হান্নান আল মামুন, এএসআই রোবেল মাহমুদ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।

অভিযানে কাটাবিল এলাকার বাসিন্দা ওই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসা গলাকাটা বাচ্চুকে ৩ সহযোগীসহ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারকৃত গলাকাটা বাচ্চু চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। তার উশৃঙ্খলতায় অতিষ্ট ছিল এলাকার মানুষ।গোপন সংবাদের ভিত্তিতে সেই গলাকাটা বাচ্চুকে গ্রেফতার করা হয়েেছে। গ্রেফতারকৃত গলাকাটা বাচ্চু ও তার ৩ সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।