Tag Archives: চান্দিনা থানা পুলিশ

কুমিল্লার চান্দিনায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪ কেজি গাঁজাসহ আল-আমিন মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পালকি সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আল-আমিন মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝিগরহাটি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।

জানা যায়, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ওবায়দুল হকের নেতৃত্বে এস.আই মো. রাকিব উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পালকি সিনেমা হলের সামনে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন আল-আমিনকে আটক করে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি আল-আমিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ২৮৮ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ২৮৮ টি বিয়ার ক্যানসহ মো. মোক্তার হোসেন (২৯) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে চান্দিনা থানা পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে অভিযান চালিয়ে কুটুম্বপুর-কালিয়ারচর আঞ্চলিক সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মোক্তার হোসেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পূর্ব উদয়নকাটি গ্রামের মৃত আবদুল হাকিম মোল্লার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, শনিবার গভীর রাতে কুটুম্বপুর-কালিয়ারচর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পার্শ্ববর্তী দোকানে আছড়ে পরে এমন খবর পেয়ে এস.আই মো. গিয়াস উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারকে উদ্ধার করি। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের পিছনে ২৮৮ বোতল বিয়ার ক্যান এর কথা স্বীকার করে ড্রাইভার মো. মোক্তার হোসেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চান্দিনা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

 

শরীফুল ইসলাম,চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরিতলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

চান্দিনা থানার এসআই মো. সালাউদ্দিন শামীম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) গভীর রাতে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার মহারং গ্রামের মো. শাহ আলম এর ছেলে মামুন (২৭), পশ্চিম বেলাশ্বর গ্রামের মবিন মিয়ার ছেলে কাদু (২৪), চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী গ্রামের ছিদ্দিক আলী মোল্লার ছেলে খলিল (৪৫)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটককৃতদের বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় ৩ কেজি গাঁজাসহ মো.সাকিল খান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মহাসড়কের পালকি সিনেমা হলের সামনে থেকে চান্দিনা থানা উপ-পরিদর্শক (এস আই) মো.গিয়াস উদ্দিনের সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মো.সাকিল খান ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের আবদুল মান্নান খানের ছেলে।

এ ব্যাপারে চান্দিনা থানা উপ-পরিদর্শক (এস আই) মো.গিয়াস উদ্দিন জানান, চান্দিনা পালকি সিনেমা হলের সামনে মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলো সাকিল খান। এসময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গতিরোধ করে সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করি। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চান্দিনায় গাঁজাসহ ২ নারী মাদক ব্যাবসায়ী আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ২ কেজি গাঁজাসহ জাহানারা (৪০) এবং আলেয়া বেগম (৩২) নামে ২ নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের দক্ষিণ পাশে চান্দিনা উপজেলা রাস্তার মাথা সংলগ্ন এলাকা হতে চান্দিনা থানার এস.আই মো. রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত জাহানারা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাশিমপুর গ্রামের আকরামের স্ত্রী। তার পিতার নাম সোয়াব মিয়া ও মাতা- মৃত জাহারা বেগম। আটক আলেয়া বেগম কুমিল্লা জেলার কোতয়ালী থানার দক্ষিণ চর্থা গ্রামের মাহে আলমের স্ত্রী। তার পিতার নাম ছাদেকুল আলম চৌধুরী ও মাতা- মৃত আনোয়ারা বেগম।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, জাহানারা ও আলেয়া বেগমকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

কুমিল্লার চান্দিনায় ডাকাত রিয়াজ গ্রেফতার

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ডাকাত রিয়াজকে (৩০) গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।

রবিবার রাত আড়াইটায় চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ডাকাত রিয়াজ ওই গ্রামের রমিজ মিয়ার ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, ডাকাত রিয়াজ বরুড়া থানার ডাকাতি মামলার আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ডাকাত রিয়াজকে সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

চান্দিনায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জন গ্রেফতার

চান্দিনা প্রতিনিধি:
চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, যৌতুক মামলার আসামী সহ ৫ জনকে গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চান্দিনা থানার এসআই মো. নোমান হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর দক্ষিণ সরকার বাড়ি থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ অহেদ প্রকাশ ওয়াহেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনের মামলায় বিচার শেষে ১০ বছরের সাজার রায় দেয় আদালত।

এদিকে, চান্দিনা থানার এসআই মো. হারুন মিয়ার নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের মামলার পলাতক আসামী আবদুল মতিনকে গ্রেফতার করা হয়। সে উপজেলার মেহার গ্রামের মরহুম কালা মিয়ার ছেলে। এছাড়া এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা বাস স্টেশন থেকে ৩ কেজি গাঁজাসহ মো. রিয়াজ হোসেন কে আটক করে। সে পাশর্^বর্তী বুড়িচং উপজেলার কোদালিয়া মুড়াবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
অপরদিকে, এসআই মঞ্জুর হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার বিচুন্দাইর এলাকা থেকে এন এ্যাক্ট আইনের মামলায় পলাতক আসামী মো. জামাল হোসেন কে গ্রেফতার করে। সে বিচুন্দাইর গ্রামের হাজী আব্দুল কবির এর ছেলে। এছাড়া এএসআই ইকবাল হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রামের আব্দুল জলিলকে গ্রেফতার করে। সে বানিয়াচং গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, পৃথক অভিযানে অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।