Tag Archives: দাফন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার ৬দিন পর যুবকের মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে গত সোমবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় মো: কামরুজ্জামান রিয়াদ (২৯ ) নামে এক যুবক।

সড়ক দুর্ঘটনার ৬দিন পর শনিবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুরবণ করে রিয়াদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত রিয়াদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের দক্ষিণ পাড়ার মাস্টার আবু রশিদ এর ছেলে।

ব্যক্তি জীবনে রিয়াদ বিবাহিত। মাত্র তিনমাস পূর্বেই সে বড় ভাইয়ের শালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রোববার বিকালে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই রিপন বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মোটরসাইকেলযোগে আত্মীয় এর বাড়ীতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান রিয়াদ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াদের আপন বড় ভাই শামসুর রহমান রিপনও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসা প্রদান করেন।

আশঙ্কাজনক অবস্থায় ওইদিন সন্ধ্যায় রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার আরো অবনতি হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসকরা নীবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর শনিবার রাত সাড়ে বারটায় চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রোববার সকাল এগারটায় মরহুমের নিজবাড়ীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বেড়াতে এসে শুক্রবার বিকালে বাবার বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত মুনা আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নে সোনাপুর গ্রামের মো: আবুল কালামের মেয়ে ও একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাসান এর স্ত্রী।

হাবিবা আক্তার নামে নিহতের নয় মাস বয়সী এক কন্যা সন্তান রযেছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ রাশেদ।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের সময় একমাত্র কন্যা সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে আসেন গৃহবধূ মুনা আক্তার। বেড়ানো শেষে শুক্রবার (১৯ এপ্রিল) বিকালেই স্বামীর বাড়ীতে যাওয়ার কথা ছিলো। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে স্বামীর বাড়িতে যাওয়ার লক্ষ্যে ব্যাগেজ গোছাচ্ছিলেন গৃহবধূ মুনা। পরিবারের লোকজনের অগোচরে মুনার বাবার বাড়ীর বসতঘরের দরজার সাথে থাকা বৈদ্যুৎ তার লিক হয়ে দরজায় বিদ্যুৎ সরবরাহ হয়। একপর্যায়ে মুনা ওই দরজা স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শুক্রবার রাত এগারটায় স্বামীর বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মায়ের আকষ্মিক মৃত্যুতে অবুঝ শিশু হাবিবার অপলক চাহনীতে যেন হাহাকার ফুটে উঠেছে।

পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের গগনবিদারী চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

রবিবার দুপুর ২টায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে কুমিল্লা জেলা ও মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ সহ মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সাবেক বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন সমিতির সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম (৭৫) শনিবার বিকাল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।

 

আইসিইউতে এক মেয়েকে রেখে আরেক মেয়েকে দাফন

আইসিইউতে এক মেয়েকে রেখে আরেক মেয়েকে দাফন

ডেস্ক রিপোর্ট:

পিতার কাঁধে সন্তান লাশ নাকি পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু। টগবগে সন্তানের এই লাশের ভার কাঁধে তুলে নিয়ে তাকে কবরে রেখে আসা যে কতটা দুঃসহ যন্ত্রণার, সেটি একমাত্র তিনিই বুঝতে পারবেন, যিনি তার সন্তানকে হারিয়েছেন। বিষয়টি আরও বেদনাবিধুর হয়, যখন একটি সন্তানকে মৃত্যুর কাছাকাছি রেখে অন্য আরেকটি সন্তানকে কবরে শায়িত করে আসেন বাবা নামক নিথর একটি পাথর। ঠিক এমনটিই ঘটেছে আলমগীর হোসেনের ক্ষেত্রে।

ঠিকাদার আলমগীর হোসেনের ঘর আলো করে রাখতো আট বছর বয়সী আফিয়া আঞ্জুম ও ছয় বছর বয়সী তাসনিয়া তাসনিম। তবে তাদের সেই আলোকিত ঘরে নেমে এসেছে ঘোর অন্ধকার। ডেঙ্গু কেড়ে নিয়েছে আফিয়া আঞ্জুমকে। আর ছোট মেয়ে তাসনিয়াও সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে।

দুই সন্তান আর স্বামী-স্ত্রী মিলে চারজনের পরিবার নিয়ে রাজধানীর ৬০ ফুট এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন আলমগীর হোসেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালিতে।

গত ১০ সেপ্টেম্বর বড় মেয়ে আফিয়ার জ্বর আসে, এরপরই হাসপাতালে গিয়ে পরীক্ষা করা হলে ডেঙ্গু পজিটিভ আসে। দুইদিন পরই ডেঙ্গু আক্রান্ত হয় ছোট মেয়ে তাসনিয়াও। চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে গেলেও অল্প সময়ের ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমায় আফিয়া। আলাপকালে এমন নির্মম দুঃসময়ের বর্ণনা দেন আলমগীর হোসেন।