Tag Archives: নবীন বরণ

বাইউস্টে এমবিএ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি উচ্চ শিক্ষার অনবদ্য প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

সহকারী অধ্যাপক মোঃ আরিফুল হক চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে নবীনদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয় এবং এমবিএ বিভিন্ন দিক তুলে ধরেন সহকারী অধ্যাপক রিদওয়ানুল মোস্তফা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শবিফুল ইসলাম ।

অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোঃ তহিদুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনুপ্রেরণামুলক এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. কে আহমেদ আলম। তিনি বলেন মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে বাইউস্ট সর্বদা বদ্ধপরিকর এবং এই বিশ্ববিদ্যালয়ের এমবিএ গ্রাজুয়েট বৃন্দ পেশাজীবনে তাদের চলমান অগ্রযাত্রা নতুন দিগন্তে নিয়ে যেতে সক্ষম হবে I উল্লেখ্য ২০১৯ সাল থেকে এক্সিকিউটিভ-এমবিএ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে এমবিএ কার্যক্রম শুরু হয় I

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নবীন বরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) উদ্যোগে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। তিনশো পঞ্চাশের অধিক তরুণ বিতার্কিক ও বিতর্কে আগ্রহীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া রিসোর্টে সকাল ১০টায় সিওইউডিএস এর সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহাম্মেদ বাঁধনের সঞ্চালনায়
কর্মশালাটি শুরু হয়ে বিকাল সাড়ে ৫টায় শেষ হয়।

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমাদের সাংগঠনিক একটি রুটিন ওয়ার্ক হলো বিতর্ক কর্মশালা। নতুন বিতর্কিকদের বিতর্ক বিষয়ে একটি সম্যক ধারনা দিতেই আজকের এই কর্মশালার আয়োজন। এর মাধ্যমে নতুনরা বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে।

এছাড়াও বছরজুড়ে বিতার্কিকদের নিয়ে আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকি। যা শিক্ষার্থীদের একজন দক্ষ বিতার্কিক হয়ে উঠতে সাহায্য করে।’

কর্মশালায় উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহবুব দীপু। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানি, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান।

এসময় প্রশিক্ষকবৃন্দ বিতর্ক কি ও কেন, বিতর্কের ধরন ও বিতর্ক কেন করব, সংসদীয় বিতর্ক ও বর্তমান বিতর্কের প্রেক্ষাপট, বিতর্কে তথ্য উপাত্ত সংগ্রহ ও বিতর্কের প্রায়োগিক দিক সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য, কর্মশালা শেষে একটি প্রদর্শনী বিতর্কের মধ্যদিয়ে তরুণ বিতার্কিকদের বিতর্ক সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয় এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) সভাপতি জান্নাতুল ফেরদৌস বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কুবিতে কক্সবাজার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায়

কুবিতে কক্সবাজার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও প্রবীণ বিদায়

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কক্সবাজার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কক্সবাজার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বকর সিদ্দিক ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা ও কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কোন সহজ কাজ নয়। তোমরা সেই কঠিন কাজ সম্পন্ন করেছো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো সেকারণে আমি তোমাদের অভিনন্দন জানাই। আমরা চাই তোমরা নিজেদের এমনভাবে তৈরি কর যাতে কর্মক্ষেত্রে তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে তুলে ধরতে পারো। এমন কোনো কাজ করবেনা যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির জায়গা। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করতে হয়। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং। আমরা এইখানে এসে শুধু এপ্লাই করি।

আমাদের তিনটা লেভেলের কথা মাথায় রাখতে হবে। লোকাল, ন্যাশনাল ও গ্লোবাল। এই তিন লেভেলেই আমাদের দক্ষতা বাড়াতে হবে। এইভাবে চলবে আমরা সফলতার দ্বারপ্রান্তে যেতে পারবো। অন্যথায় আমরা হেরে যাবো। শুরু থেকেই নিজের ভিত্তি শক্ত করতে হবে। কারণ তথ্য প্রযুক্তির এই যুগে প্রতিযোগিতায় ঠিকে থাকা অনেক কঠিন। সাইকোলজি বুঝলে আমরা সহজেই উন্নতি করতে পারবো। এইজন্য আমাদের দায়িত্বশীল হতে হবে।

কুবিতে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

কুবিতে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রামস্থ শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০ ৯সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংগঠনটির সভাপতি মোহম্মদ মিশকাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. আহসান উল্যাহ বলেন, ”বাংলাদেশের বৃহত্তর যে জেলা গুলো আছে তাদের মধ্যে চট্টগ্রাম অনেক অগ্রসর। নবীনদের উচিত সবার সাথে পরামর্শ করে স্কিল ডেভলপ করা। স্কুল কলেজের শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভিন্ন। এতদিন বই মুখস্থ করে এসেছ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে রিসার্চের দ্বারা জ্ঞান সৃষ্টি করতে হবে তোমাদের।”

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম বলেন, ‘এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত। আমি অভিভূত যে আমাদের চট্টগ্রামের এত শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে এসেছে। নবী করিম (সা:) বলেছেন, জ্ঞান আহরোনের জন্য তোমরা সুদূর চীন পর্যন্ত যাও।

তোমরাও পড়াশোনার জন্য তেমন বাড়ি ছেড়ে এখানে এসেছ। আমি আশা করবো, তোমরা সফলতা নিয়ে ফিরবে। তোমরা লেখাপড়ায় মনোনিবেশ করো। তোমরা লেখাপড়ায় মনোযোগ না দিলে তোমরা এগিয়ে যেতে পারবে না। তোমরা প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সাহায্য করো। স্মার্ট বাংলাদেশকে তোমরাই(নবীন শিক্ষার্থী) এগিয়ে নিয়ে যাবে।’

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী দীপ চৌধুরী ও গণিত বিভাগের শিক্ষার্থী মিজবাহউল জান্নাত এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী, কোটবাড়ি আউট পোস্টের টিসি এসএম আতিক উল্ল্যাহ, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সিনিয়র সহ-সভাপতি ডা: টুন্টু কুমার চক্রবর্তী।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির সহ-সভাপতি রোটাঃ সুলতান মুহা. ইলিয়াস শাহ, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক সুমির বড়ুয়া তপু, চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি আকবর হোসাইনসহ সংঠনের সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।