Tag Archives: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: কুমিল্লায় মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

সোমবার (৭ ডিসেম্বর ) বেলা ১১টায় দাউদকান্দি রাসেল স্কয়ার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

পরে দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ টুটুল।

বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী, সাংস্মৃতিক সম্পাদক পারুল আক্তার, সদস্য জাকির নেওয়াজ সোহেল, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম কেরামত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, হাসানপুর সরকারী কলেজের সাবেক জিএস সুমন সরকার প্রমূখ।

সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: তীব্র প্রতিবাদে উত্তাল কুমিল্লার রাজপথ

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল কুমিল্লা মহনগরীর রাজপথ। মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদের আহবানে নগরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল মাঠে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল।

মহানগর আওয়ামী লীগ অফিসের সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম আহাবায়ক হাবিবুর আল আমিন সাদিসহ যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা তা বাঙালীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জাতি হিসেবে আমরা তা কোনোভাবেই সহ্য করতে পারছিনা।

সমাবেশের পড়ে নগরীর প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এসময় আগামীর কর্মসূচি ও সকল নেতৃবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদ। টাউন হল মাঠে মিছিলে আগত কুমিল্লা যুবলীগের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার (৬ ডিসেম্বর ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা লিটন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

লিটন সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা রাতের অন্ধকারে ভাঙচুর করেছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুর রহমান মানিক সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার, গোলাম আব্বাস গনি, মো. জসিম উদ্দিন, মো. আবদুল হাকিম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়, ইমতিয়াজ আহমেদ জাকির, মহিবুল হাসান মাহফুজ প্রমুখ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত দুই যুবক

 

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার কাজে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত যুবক বয়সী দুইজন অংশ নেন।

সম্প্রতি ভাস্কর্য ভাঙচুরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়িতে তখন রাত ২টা ১৬ মিনিট। দু’জনই দাড়িওয়ালা। টুপি ও পাজামা-পাঞ্জাবি পরিহিত দুজনের মধ্যে একজনের পিঠে ব্যাগ ঝোলানো রয়েছে। শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে পায়ে হেঁটে এসে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত যুবক বয়সী ওই দুজন বাঁশ বেয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে উঠে এলোপাথাড়ি হাতে থাকা লাঠি অথবা লোহার দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। মাত্র এক মিনিটের মধ্যে ভাস্কর্যটি ভেঙে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি ব্যাংক, অপর একটি ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথসহ রাস্তায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা আছে। ওইসব সিসি টিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে হামলাকারী দুজনকে শনাক্ত করে।

এদিকে রোববার সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী দুজনকেই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রটি জানায়, আজ বেলা ১১টার পর প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: কুমিল্লায় মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

 

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলায় কেন্দ্রিয় যুবলীগের নির্দেশ মোতাবেক শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লায় মহানগর যুবলীগের আহবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগের আহবায়ক ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মাহমুদ সহিদের নেতৃত্বে কুমিল্লা টাউওন হল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় ।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর জেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা আওয়ামী লীগ অফিসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল-মাহমুদ সহিদ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর আল-আমিন সাদি। কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল, এ কে এম রিয়াজ উদ্দিন মুন্না, তারিক হোসেন বাদল, কাজী শাহলম, আলী ইকরাম তুহিন, হান্নানুর রহমান বেলাল, মোঃ রোকনউদ্দিন রোকন, নাজমুল ইসলাম শাওন, দুলাল হোসেন অপু, আকাশ ওয়াহিদসহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা ।