Tag Archives: বরুড়া পৌরসভা

কুমিল্লার বরুড়া পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ২০ কোটি ২৭ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা ও ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৩১ কোটি ৩০ লক্ষ ৪৬ হাজার ৯২০ টাকা ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বরুড়া পৌরসভা কার্যকালয়ে মেয়র মো. বকতার হোসেনের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শুরুর পূর্বে কোরআন তেলাওয়াত মাওলানা আমান উল্লাহ। উপস্থাপনা করেন পৌরসভার সচিব আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন বরুড়া পৌরসভার হিসাব রক্ষক মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, কাউন্সিলর আবুল কাসেম, শাহিন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান, জামাল হোসেন, বিল্লাল হোসেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিস্বাস, সাধারণ সম্পাদক ইকরামুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনরা বেগম, ব্যবসায়ী আবদুল মমিন সওদাগর, আবুল কালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া বাজারের ব্যসায়ীবৃন্দ, পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে সাধারণ তহবিল,পানি সরবরাহ সংস্থা, অগ্রীম জামানত, সরকারি অনুদান, প্রারম্ভিক জের খাতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

বরুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

 

স্টাফ রির্পোটারঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার অর্জুনতলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুরে চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার অর্জুনতলা গ্রামের বাসিন্দা আবদুল হক চৌরাস্তা মুড়ে দাড়িয়ে কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন। এ সময় সাবেক কাউন্সিলর খলীলুর রহমান আবদুল হককে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলায় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। তৎসময় দুই পক্ষের মাঝে কিছু কিছুক্ষণ সংর্ঘষ হয়। এতে অন্তত ৩ জন গুরুতর আহত হয়।

আহতরা হলেন অর্জুনতলা গ্রামের বাসিন্দা রাকিব, জহিরুল ইসলাম ও আবদুল জলিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়।

এ ব্যপারে আহত জহির জানান, আমার চাচাকে উদ্দেশ্য করে উটপাখী প্রতীকের প্রার্থীকে জড়িয়ে অশ্লীল ভাষায় কথা বলায় তাদের মাঝে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে আমি এবং রাকিব চৌরাস্তা মুড়ে গেলে খলীলের লোকজন আমাদের উপর হামলা চালায়। এ সময় আর পিঠে ও রাকিবের একটি আঙ্গুলে কুপ পড়ে। আমরা হামলাকারীদের দৃস্টান্ত শাস্তি কামনা করছি।

এ ব্যপারে আহত আবদুল জলিল বলেন, আমার ভাই খলীলের সাথে জামেলার খবর শুনে চৌরাস্তায় গেলে আমাকে মারধর করা হয়। আমি বর্তমানে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় আছি।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ হয়নি।

বরুড়া পৌরসভা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র প্রার্থীরা

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার নির্বাচনে জয় ছিনিয়ে আনতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র পদপ্রার্থীরা। বরুড়া পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি তৃতীয়ধাপে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের জয় ছিনিয়ে আনতে দিনরাত প্রচারনা করে যাচ্ছেন বিএনপির মনোনিত প্রার্থী সাবেক মেয়র ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারী। তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইচেন। ভোটারদের সামনে তুলে ধরছেন তার গত ১০ বছরের উন্নয়নমূলক কর্মকান্ড।

এদিকে নৌকা প্রতীকের জয় ছিনিয়ে আনতে অবিরাম প্রচারনা চালিয়ে যাচ্ছেন মেয়র পদপ্রার্থী বরুড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি বকতার হোসেন। তিনিও নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইচেন। দিচ্ছেন উন্নয়নমূলক নানা ধরনের প্রতিশ্রুতি। তিনি আশাবাদি এইবার বিপুল ভোটে নৌকার বিজয় হবে।

পিছিয়ে নেই স্বতন্ত্রপ্রাথীরাও। স্বতন্ত্রপ্রার্থী কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীগের সদস্য ও সাবেক মেয়র বাহাদুরুজ্জামান তিনিও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। পাশাপাশি ফেইজবুক প্রচারেও তরুণ ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। দিচ্ছেন পৌরসভাকে ঢেলে সাজানোর পরিকল্পনা ও না না ধরনের প্রতিশ্রুতি।

চমকে দিয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল হাসান। তিনি কারাভোগ অবস্থায় মনোয়নপত্র দাখিল করে প্রার্থীতা নিশ্চিত করে আলোচনায় আসেন। বর্তমানে তিনি কারোভোগে থাকলেও তার সমর্থকরা হেলমেট মার্কা প্রতীক নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সমর্থকরা আশাবাদি তিনি শীগ্রই জামিনে মুক্তি পেয়ে সরাসরি নিবার্চনী প্রচারনায় অংশ নিবেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের সাঈদ মোবাইল প্রতীক, আবদুল কাদের হাতুরী প্রতীক ও আবুল বাশার হাতপাখা প্রতীক নিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচারনা। যাচ্ছেন ভোটারদের কাছে।

বরুড়া উপজেলা রির্টানিং অফিসার আজহারুল ইসলাম জানান, আগামী ৩০ জানুয়ারি সকাল থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হবে।

কুমিল্লার বরুড়ায় খাল দখল করে দোকান নির্মাণ

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার মাছবাজার সংলগ্ন খাল ও সরকারি খাস জমি দখল করে দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে সরজমিনে গিয়ে দখলের এ চিত্র দেখা যায়।

জানা গেছে, পৌরসভার মাছ ও কাচাবাজারের নতুন গলীর রাস্তাটি এক সময় খাল ছিলো। মানুষের যাতায়াতের প্রয়োজনে সুপার স্টার হোটেলের সামনে থেকে শুরু করে পাবলিক টয়লেট পর্যন্ত খাল ভরাট করে এক অংশে ড্রেনের ব্যবস্থা রেখে রাস্তাটি নির্মাণ করা হয়। মাছ বাজারের পশ্চিম পাশে বর্তমানে পাবলিক টয়লেটের পেছন থেকে খালের মুখটি শুরু হয়েছে। ইতিমধ্যে খালের উত্তর অংশে দখল করে দোকান নির্মাণ করেছে আবু হানিফা, আঃ কাদেরসহ আরো অনেকে। খালের দক্ষিণ অংশে স্বপন পাল, শ্রীদাম পালসহ কামার পট্টির কামারিরা বাড়ির সীমানা বেড়া দিয়ে দখল করে রেখেছে। এতে করে বর্ষার সৃজনে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ বিষয়ে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা বলেন, সরজমিনে লোক পাঠিয়ে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরুড়া পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সাবেক ছাত্রনেতা বকতার হোসেন

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় থেকে লিখিতপত্রে এ নাম ঘোষণা করা হয়।

পৌরসভার সাধারণ নির্বাচন ২০২০, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি বরুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বরুড়া পৌরসভার মেয়র জসীম উদ্দিনের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়র ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নিজ বাড়িতে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় জানাজায় বরুড়ার আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

তিনি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।

জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।  তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে তিনি বাড়িতেই ইন্তেকাল করেন।

তিনি মৃত্যুকালে সন্তানাদিসহ অনেক গুনাগ্রহী রেখে যান।

বরুড়া পৌরসভার মেয়র জসীম উদ্দিন পাটোয়ারির মায়ের ইন্তেকাল

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়র ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্ষ্যজনিত রোগে ভোগছিলেন।মৃত্যুকালে সন্তানাদিসহ অনেক গুনাগ্রহী রেখে যান। মরহুমের জানাজা মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে।