Tag Archives: মাদক

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় ইন্দিরা ব্রিজ এলাকা এবং একই ইউনিয়নের আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বি-চাপিতলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. জামাল হোসেন (৪০), শ্রীরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ওয়ালিউল্লাহ (২২) এবং শ্রীকাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী হনুফা বেগম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেন ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সরেরপাড় গ্রামের কোড়ের খাল সংলগ্ন ইন্দিরা ব্রিজের উপর অভিযান চালান। এ সময় জামাল হোসেন ও ওয়ালিউল্লাহকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন আমিননগর এলাকায় পৃথক অভিযানে হনুফা বেগমকে আটক করা হয়। পরে তার হাতব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

মুরাদনগরে কথিত বান্ধবীসহ মাদক সম্রাট ‘রিগান’ গ্রেপ্তার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে কথিত বান্ধবীসহ মাদক সম্রাট রিগান মিয়াকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া  মোঃ রিগান মিয়া (৩৬) উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং তার কথিত বান্ধবী ইমা আক্তার (৩০) একই ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত শাহ আলমের মেয়ে।

গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল এসআই নাহিদ হাসানের নেতৃত্বে বাখরাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রিগান মিয়া ও তার কথিত বান্ধবী ইমা আক্তার কে গ্রেপ্তার করা হয়। এ সময় রিগান মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে কথিত বান্ধবী ইমা আক্তার কে ভারা বাসায় রেখে তাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে রিগান মিয়া।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের বলেন, মাদক বিরোধী অভিযানে কথিত বান্ধবী ইমার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।

শাসনগাছায় ১০ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মহিলা মাদক পাচাঁরকারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ।

শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক পাচাঁরকারিরা হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা গ্রামের মকবুল হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসী (২০) ও আফরোজা (১৮) এবং কুমিল্লার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মোঃ খোকনের স্ত্রী পারভীন আক্তার (৪৫)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মাদক, অস্ত্র ও সাইবার অপরাধে নজরদারি বাড়ানোর নির্দেশ পুলিশ সুপারের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া মহোদয়ের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

সভায় জেলার নিরাপত্তা ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কুমিল্লা সদরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা–ছেলেকে কুপিয়ে হত্যা

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বড় ভাইয়ের হাতে মা ও ছোট ভাই নিহত হওয়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) এবং তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পর ঘাতক বড় ভাই বিল্লাল হোসেন পলাতক রয়েছে। তবে পুলিশ বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, বিল্লাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করলে ছোট ভাই কামাল তাকে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল মারা যান এবং গুরুতর আহত রাহেলা বেগমকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এছাড়া জমি-সংক্রান্ত বিরোধও পারিবারিক উত্তেজনার কারণ ছিল। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কুবিতে গাঁজাসহ বহিরাগত ৭ জন আটক

 

চাঁদনী আক্তার , কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অভিযান চালিয়ে গাঁজাসহ বহিরাগত সাতজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের লালন চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই কিশোর। তারা কুমিল্লা ময়নামতি কারিগরি স্কুল ও কলেজ এবং শালবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আটকের বিষয়ে অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা মাদকসহ এই সাতজনকে আটক করেছি। আমরা যাদের আটক করেছি তাদের ভাষ্যমতে সবার বয়স ১৮ বছরের কম। ভবিষ্যতে যাতে তারা বড় কোন অপরাধ না করে সেজন্য আমরা মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের হাতে হস্তান্তর করি।

পরে জব্দকৃত মাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

শাসনগাছা এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা রেলগেইট এলাকায় মাদক বিক্রির সময় ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মো: রাসেলকে (২৫) হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের অধীনস্থ আর্দশ সদর সেনা ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।

মাদক ব্যাবসায়ী মোঃ রাসেলের নিকট হতে মোট ১৮০০ পিস ইয়াবা (প্রতি প্যাকেটে ৩০০ পিস), ১টি মোটরসাইকেল (মাদক পরিবহনের জন্য ব্যবহৃত) সহ তাঁকে  কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

কুমিল্লা ১০ বিজিবির অভিযানে ১ কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি কয়েকটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান সমূহে বিজিবি টহলদল সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পৃথক পৃথক স্থান হতে গত এক দিনে সর্বমোট ১ কোটি ১০ লক্ষ ১৯ হাজার ৭৯৪ টাকা মূল্যের মোবাইল, মোবাইল ডিসপ্লে, বাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য সামগ্রী আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

যৌথবাহিনীর অভিযানে

যৌথবাহিনীর অভিযানে মেঘনায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ৫

যৌথবাহিনীর অভিযানে মেঘনায় বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আটক ৫

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে । মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামে অভিযান চালান যৌথবাহিনী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে আলম মিয়ার বসত ঘরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজা, ২৯৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫,৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেন। এর সাথে জড়িত অভিযোগে দুই নারী সহ পাঁচজনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন- আলেক মিয়ার তিন ছেলে মো. আলম (৫০), মোহাম্মদ আলী (৪২) ও ইমাম হোসেন (২৮)। এছাড়া আলমের স্ত্রী মোসা. হাসনারা (৩৫) এবং আব্দুস সাত্তারের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৪০)।

হোমনা- মেঘনা উপজেলার সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। রাত তিনটা থেকে অভিযান শুরু করে এবং শেষ হয় সকাল সাড়ে ৭টায়।

লুটেরচর ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হক বলেন,নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মো.আলম মিয়াকে মাদকসহ আগেও একাধিক বার গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে আলম মিয়ার ঘরে যৌথ অভিযান পরিচালনা করে ৬৪ কেজি গাঁজা, ২৯৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৫,৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি ও সাতটি মোবাইল ফোন জব্দ করি এবং দুই নারীসহ পাঁচজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে।
জাকির হোসেন হাজারী

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়ায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে তারা। ৬-৯ নভেম্বরের মধ্যে বিজিবি তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাজি ১৪৪০ পিস, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিস, ভাসমল মলম ২৭০ পিস, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসোলিন জেনারেটর মেশিন ১টি, বাংলাদেশি রাবার পাত ৪৫ পিস, বাংলাদেশি অটোরিক্সা ২টি, বাংলাদেশ সিএনজি ১টি, বাংলাদেশি মশার কয়েল ৩৬৫০ পিস এবং বাংলাদেশি প্রাইভেট গাড়ি ১টি জব্দ করেছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।