Tag Archives: মাদকদ্রব্য

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ রিপন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শনিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। এ সময় সাড়ে ৩৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
চাঁদপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

আটককৃত মাদক কারবারি কুমিল্লার চান্দিনা উপজেলার আরিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্য জব্দ

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থানে ১ কোটি ৫ লক্ষ ৯৬ হাজার ১৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী বিভিন্ন স্থান থেকে উল্লেখিত মূল্যমানের মাদকদ্রব্য, ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য এবং পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স রয়েছে, যা চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে আনার চেষ্টা করা হচ্ছিল। বিজিবি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

অভিযানের এই সফলতায় স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে এবং তারা বিজিবির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।

কুমিল্লায় অভিনব কৌশলে

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন আটক

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় অভিনব কৌশলে মাদক পরিবহনকালে ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১ সিপিসি-২।

সোমবার (২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লায় অভিনব কৌশলে

এ সময় আটককৃতদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আলী করিম রিয়াদ (৩৩) এবং চৌদ্দগ্রামের ছাঁন্দকরা গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন রানা (৩৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদল দুটি পৃথক স্থান থেকে মোট ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটককৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার ২ শত টাকা।

অপর দিকে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ২০৮০ হতে ২ কিলোমিটার ভেতরে পাঁচথুবি এলাকায় অভিযান চালিয়ে ২৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে। আটককৃত ট্যাবলেটের বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

এটি কুমিল্লা বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলোর মধ্যে একটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।

গাঁজা রাখার দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা বিক্রির দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৪৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মরনীর বাড়ির রসুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মরনীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, জসিম বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ ঘরে গাঁজা রেখে মাদক কারবার করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বসত ঘরে সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

 

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

মাদক, সন্ত্রাস, অস্ত্র চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার এক সহযোগিকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গরবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নাজির অটোরিক্সা গ্যারেজের সামনের সড়ক থেকে নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে একাধিক মামলার আসামী মোঃ মামুন মিয়া (৩৮) ও তার সহযোগি জগন্নাথপুরের ঝাকুনীপাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে মোঃ জসিমকে (৩৬) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তুষ্টলাল বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহ, মোঃ সাইদুর রহমান, আব্দুস সালামসহ অন্যরা অংশ নেয়।

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ২৪ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকালে সদরের অরন্যপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদরের অরন্যপুর এলাকার মৃত. রওশনের ছেলে মোঃ সোহেল (৩০) এবং গাজীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৭)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মাদক না ছাড়ায় নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী

 

বিনোদন ডেস্কঃ

দেশের বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ।

সালসাবিল বলেন, তালাকের চিঠি আগেই পাঠিয়েছিলাম। তালাক কার্যকর হতে তিনমাস সময় লাগে। কিন্তু চাইলে সেটাকে স্থগিত করা যায়। নোবেল পরিবর্তন হবে- এমন আশায় সেটাকে স্থগিত রেখেছিলাম। আজ সকালে (বৃহস্পতিবার) সেটা কার্যকর করেছি। আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাদ্ধ হলাম।

এদিকে এক ফেসবুক পোস্টে বৃহস্পতিবার দুপুরে সালসাবিল মাহমুদ বলেন, আমি হয়তোবা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা। যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞেস করি।

সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, `নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম লল” এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি।’

নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকের হাত আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার প্রাক্তনকে আমি শুভকামনা জানাই। নোবেল কখনোই এতো অসুস্থ ছিল না। এমন না যে নোবেলের আজকের এই অবস্থার জন্য ও শুধু একা দায়ী। অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে সরকারি প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী।’

সবশেষে নোবেলের স্ত্রীর বলেন, আগের ক্রিমিনাল রেকর্ড আপনারা নিউজে দেখেছেন অথবা এখনো দেখেননি, কিন্তু নোবেলের আশে পাশে তাদের অবশ্যই দেখেছেন এবং দেখে থাকবেন। তাদের মধ্যে কিছু শো অরগানাইজারও রয়েছে। দরকার হলে নাম বলবেল বলে জানিয়েছেন পোস্টে।

বাংলাদেশের মাদকদ্রব্য ব্যবসায় তারা সচল এবং কিছু এয়ার হোস্টেসদের (একজন এয়ারহোস্টেস যে অন্য এয়ারহোস্টেসদের পরিচালনা করে এবং ডিস্ট্রিবিউশন সুবিধার্থে পরিচিত মুখ/ ভিক্টিম খুঁজে বের করে) মাধ্যমে এবং অন্যান্য পন্থায় তারা দেশে মাদক আমদানি করে এবং গোপনভাবে ডিস্ট্রিবিউশন করে যার একজন ভিক্টিম নোবেল নিজেই, আসলে শুধু ভিক্টিম বললে ভুল হবে এখন জড়িত। মিডিয়ার বিষয় তাই শুধু সামনে এসেছে কিন্তু এসব/এক ক্ষমতাধারী সিন্ডিকেটের ব্যবসার মুনাফাই আসে বিভিন্ন পরিবারের সন্তানদের ও যুবসমাজকে মাদকাসক্ত করিয়ে।

কুমিল্লার মিয়াবাজার থেকে ফেন্সিডিলসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ফেন্সিডিলসহ মোঃ সেলিম আহমেদ (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল বিকালে উপজেলার মিয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বরাব গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

বুধবার (১৯ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লায় পৃথক অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২ মার্চ বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকা থেকে ০৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়। আটককৃত যুবক লালমাই উপজেলার দোশারীচৌ গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ খোরশেদ আলম (২৯)।

পৃথক আরেকটি অভিযানে ২ মার্চ রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন অনণ্যপুর এলাকা থেকে ৬ গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃত যুবক গাজীপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজিব হাসান ওরফে রাজু (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় এবং কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।