Tag Archives: স্ত্রী

হোমনায় স্বামীকে গাছে বেঁছে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

রাসেল আহমেদ, হোমনা:

কুমিল্লার হোমনায় অটোরিক্সা থেকে নামিয়ে স্বামীকে গাছে বেঁধে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত সদস্য আশিকুর রহমানকে প্রধান আসামী করে থানায় ৭জনের নামে মামলা রুজু করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম নারী তাঁর স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া করা বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা একটি অটোরিক্সাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। এসময় হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের মাথাভাঙা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছলে পিছন থেকে পিছু নেয়া ওপারচর গ্রামের ডাকাতদল সদস্য আশিকুর রহমান (২৪) ও তাঁর আরও ৬/৭জন সহযোগী ওই দম্পতিকে বহন করা অটোরিকশাটি থামিয়ে ওই দম্পত্তিকে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে ছয়ফুল্লাকান্দির দিকে নির্জন জায়গায় নিয়ে যায়।

সেখানে আশিকুর রহমান ও তাঁর দুই সহযোগী ওই নারীকে হাত-মুখ চেপে রাখেন এবং অন্যরা তাঁর স্বামী ও অটোরিকশার চালককে দূরে গাছের সাথে বেঁধে গৃহবধূকে সেচ্ছায় শারারিক সম্পর্কের প্রস্তাব দেয়, না হলে তার স্বামী মেরে ফেলার হুমকি দিয়ে নির্যাতন শুরু করে।

এরপর ওই গৃহবধূ রাজি না হলে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোর করে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে তাঁরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। সেখান থানায় জানানো হলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মামলার প্রক্রিয়া করেন।

এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শহিদ উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক নারী ও তাঁর স্বামী হাসপাতালে এসেছিলেন। ওই নারীকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজে লিপ্ত

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল কাইয়ুমকে (৪৫) হাতেনাতে আটক করে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া এলাকা থেকে কাইয়ুমকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুন নূরের ছেলে।

এ ঘটনায় আরও জড়িত থাকার অভিযোগে এক নারী (৩০) এবং উজ্জ্বল মিয়া (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, শনিবার রাতে কাইয়ুম তার নিজ বাড়িতে ওই নারী ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। কাইয়ুমের স্ত্রী ও পরিবারের সদস্যরা তাদের তিনজনকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এর আগেও ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা কয়েক জায়গায় নারীসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় আগের মামলাও রয়েছে।

শ্বশুরবাড়ির পাশের গাছে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ, আটক স্ত্রী

শ্বশুরবাড়ির পাশের গাছে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ, আটক স্ত্রী

ডেস্ক রিপোর্ট:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ির পাশের গাছ থেকে নাঈম ফকির ওরফে শুক্কুর ( ২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছেন।

নিহত নাঈমের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম প্রেম করে ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। নাঈম বেশি সময় শ্বশুরবাড়িতেই থাকতেন।

নিহত নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে জানান, ‘গতকাল সন্ধ্যায় আমার ছেলের বউ বিজুরী নাঈমকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে। এর আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। এই ঘটনার আমি বিচার চাই।

জামালপুরের সহকারী পুলিশ সুপার ( মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে ৪ কথা স্ত্রীকে কখনোই বলবেন না

যে ৪ কথা স্ত্রীকে কখনোই বলবেন না

ডেস্ক রিপোর্ট:

পারস্পারিক সম্মান না থাকলে দাম্পত্য জীবনে সুখী হওয়া অসম্ভব। সম্মান থাকলে তার হাত ধরে আসবে ভালোবাসাও। কেউ যদি তার স্ত্রীকে অসম্মান করে, অপমান করে কথা বলে, কষ্ট দেয় তবে সেই সম্পর্ক রং হারাতে বাধ্য। স্বামীর বলা একেকটি কথা স্ত্রীর বুকে তীর হয়ে বিঁধতে পারে। তাই রাগের বশে হোক বা অন্য যেকোনো সময় কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকুন। কখনোই এই ৪ কথা আপনার স্ত্রীকে বলবেন না, কারণ এই কথাগুলো তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়-

আমার জীবন নষ্ট করে দিয়েছো

আপনার সঙ্গে জীবন কাটাতে এসে নিজের অনেক ইচ্ছা-আকাঙ্ক্ষার কথা হয়তো ভুলে গেছেন আপনার স্ত্রী। আপনাকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন। তাই তাকে কখনো বলবেন না যে সে আপনার জীবন নষ্ট করে দিয়েছে। যদি কোনো বিষয়ে তার ওপর মনোক্ষুণ্ণ হন তবে ঠান্ডা মাথায় বসে তার সঙ্গে কথা বলুন। চেচামেচি কোনো সমাধান নয়। কারণ রাগের মাথায় মানুষ এমন অনেক ভুলভাল কথা বলে ফেলে, যার কারণে পরবর্তীতে সংসার টিকিয়ে রাখাই মুশকিল হয়ে যায়।

বাড়ি থেকে বেরিয়ে যাও

অনেকেই রাগের মাথায় স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এমনটা কখনোই বলবেন না। কারণ একজন নারী একসঙ্গে সংসার করার জন্যই নিজের পরিবারকে ছেড়ে আসে। নতুন একটি জীবনের স্বপ্ন দেখে। নিজের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসে। তাই তার ওপর রাগ করে বাড়ি ছাড়তে বলবেন না। কারণ বাড়ি ও সংসার আপনাদের দুজনেরই।

আমার কাছে তোমার মতামতের গুরুত্ব নেই

স্ত্রী মানে আপনার সবকিছুতেই তার অধিকার। সংসার চালাতে গিয়ে দুজনেরই মতামত সমান জরুরি। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেবেন। কিন্তু সেসব না করে স্বেচ্ছাচারিতা করা এবং স্ত্রীর মতামতের গুরুত্ব না দেওয়া চরম অবহেলা। এমনটা কখনো করবেন না।

তোমাকে বিয়ে করে ভুল করেছি

বলার আগে চিন্তা করুন। কারণ কথা একবার বলে ফেললে তা ফিরিয়ে আনা মুশকিল হয়ে যায়। আপনি যখন বিয়ের সিদ্ধান্ত নেন, তখন নিশ্চয়ই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছেন? তাহলে পরবর্তীতে স্ত্রীকে কখনো এই কথা বলবেন না যে, ‘তোমাকে বিয়ে করে ভুল করেছি’। কারণ বিয়ের সিদ্ধান্তটি যদি ভুলও হয়, তার দায়ভার আপনার স্ত্রীর নয়, আপনার। সেই দায় তার ওপর চাপাবেন না। স্বামীর কাছ থেকে এমন কথা শুনলে স্ত্রীর কষ্ট পাওয়া খুবই স্বাভাবিক।