,

চুরি হওয়া ৪ টি গাড়িসহ ছাত্রলীগ নেতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
March 18, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জে চার চোরাই গাড়িসহ মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান হৃদয়কে আটক করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতাল সংলগ্ন মা ফার্মেসির মালিক আব্দুল হাই রুবেলকেও গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি মাশুক আলী।

এসময়, আব্দুল হাই রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি চোরাই প্রাইভেট কার জব্দ করা হয়। রুবেল শহরের অনন্তপুর এলাকার মহিউদ্দিনের পুত্র। পরে তার অন্যতম সহযোগি শহরের শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর পুত্র তারেকুল ইসলাম অলি ওরফে চশমা তারেকের বাসা থেকে আরো একটি প্রাইভেট কার জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে চশমা তারেক পালিয়ে যায়।

এদিকে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলা সাদরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী ছাত্রলীগ নেতা উজ্জ্বল পাঠান হৃদয়কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মাধবপুর থেকে আরও দুটি চোরাইকৃত মাইক্রোবাস জব্দ করা হয়।