,

অফিসের বড় কর্তাদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান – এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
January 31, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন,
অফিসের বড় স্যাররা যদি ঘুষ খাওয়া থেকে দূরে থাকে ও দুর্নীতিমুক্ত থাকে, তাহলে ছোট সাহেবরা ঘুষ খেতে পারবে না। কারণ প্রকৃতির নিয়ম অনুসারে পানি সবসময় উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে উঠে না। এ পক্রিয়া চললে দেশও দুর্নীতিমুক্ত হবে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ময়নামতি মিলয়াতনে “প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়ায় কর্মপন্থা কর্মশালায়” মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, দারিদ্রতা আমাদের দূর হবে, তবে এটা পরিকল্পিতভাবে হলে এর সুফল আমরা ভোগ করতে পারব। সত্যিকার অর্থে এটাই হবে আমাদের অর্জন।

তিনি বলেন, দরিদ্র ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তা নাহলে সমুদ্রের মধ্যে বালু দিয়ে ঘিরে আমাকে আমি নিরাপদ রাখতে পারবো না। দারিদ্্রতা আমাদের চলে যাবে হয়তো ইনশাআল্লাহ। কিন্তু সেটা পরিকল্পিতভাবে গেলে আমরা সেটার ভালো ফল উপভোগ করতে পারবো। এই দেশটাকে ঠিক রাখতে পারলে সবাই ভালো থাকতে পারবো। আর যদি না পারি আমি একা ভালো থাকার কোন স্বার্থকতা নেই।

তিনি আরও বলেন, একসময় আমাদের দেশে খাদ্য ঘাটতি ছিল। এদেশের রাষ্ট্রপ্রধানরা খাদ্যের জন্য বিদেশে গিয়ে খাদ্যভিক্ষা করতো। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যার নেতৃত্বে বর্তমানে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ জাতি। খাদ্য উন্নয়নে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গরিব ও দারিদ্রসীমার মানুষগুলোকে আধুনিক নগরায়নের মাধ্যমে দরিদ্রমুক্ত করতে হবে। বাংলাদেশকে একটি সুন্দর দেশে রূপান্তর করতে হলে আমাদেরকে ভালো মানুষ হতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমান, যুগ্ম পরিচালক আবদুল কাদের।