মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজহারীকে ফের দাওয়াতের ময়দানে দেখতে চান সাইফুল্লাহ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৬, ২০২০
news-image

 

অনলাইন ডেস্কঃ

এসময়ে আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে দাওয়াতের ময়দানে দেখার আকাঙ্খা ব্যক্ত করেছেন আরেক আলোচিত আলেম মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। মিজানুর রহমান আজহারীর নাম উল্লেখ না করে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনা।

তাওয়াক্কালতু আলাল্লাহ…’। (হে আল্লাহ তুমি আমার ‘ভাইকে’ নিরাপদে রেখো। দাওয়াতের ময়দানে আবার ফিরিয়ে দিও)।

আজই এক ফেসবুক স্ট্যাটাসে মাওলানা মিজানুর রহমান আজহারী জানান, পারিপার্শ্বিক কারণে মার্চ পর্যন্ত তার সব মাহফিল স্থগিত করা হয়েছে। রিসার্চের কাজে মালয়েশিয়ায় চলে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ভক্তদের কিছু পরামর্শ দিয়ে স্ট্যাটাসের শেষ দিকে তিনি লিখেন, আর কার্পেটে হেটে মজলিশে পৌঁছানো যায়, মনজিলে নয়। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারেনা।

তাওয়াক্কালতু আলাল্লাহ…।

মিজানুর রহমান আজহারী এবং মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ সমকালীন বিষয়ে ওয়াজ করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। তবে মাওলানা আজহারী মাহফিল করতে গিয়ে বেশ কিছু জায়গায় বাধার মুখে পড়েছেন। নাম উল্লেখ না করে সম্প্রতি ধর্মপ্রতিমন্ত্রীও তার সমালোচনা করেন।