,

আবুল কাশেম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নাঙ্গলকোটে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2020
news-image

নাঙ্গলকোট প্রতিনিধিঃ
“মানবতার কল্যাণে আমরা সাবাই” এ  শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় দরিদ্র মানুষদের মাঝে কম্বল বতিরণ করা হয়েছে।

শনিবার উপজেলার বিষ্ণুপুর সাংবাদিক কামাল হোসেনের বাড়ীতে ১শ‘ জনের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, ওই সংগঠনটির নির্বাহী পরিচালক সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক মাঈন উদ্দিন দুলাল, শরীফ আহমেদ মজুমদার, মো. রেজাউল করিম রাজু, মো: দুলাল মিয়া, মুক্তিযোদ্ধার স্ত্রী হাজী জোসনা বেগম, যুবলীগ নেতা প্রবাসী জামাল হোসেন, ব্যবসায়ী ফরিদ উদ্দিন সুজন, সবুজ মিয়া, এমরান হোসেন প্রমূখ।

সংগঠনটির সার্বিক সহযোগিতায় রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, সংগঠনের প্রবাসী সদস্য আবু নাছের সুমন, রাজন আলী, মো: আরাফাত হোসেন, সাব্বির হোসেন, জাহিদ হোসেন, কাকুলি বেগম ও শিলা বেগম। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দি এশিয়ান এইজ, আনন্দ টিভি, কুমিল্লা ডট টিভি, দৈনিক দেশকাল, দৈনিক আজকের কুমিল্লা শীতবস্ত্র বিতরণের মিডিয়া পার্টনার হিসেবে সার্বিক সহযোগিতা করেন।

সংগঠনটির নির্বাহী পরিচালক সাংবাদিক কামাল হোসেন বলেন, আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে অসহায় হতদরিদ্র মানুষদের পাশে থাকার জন্য দেশ-বিদেশে ভিত্তবান লোকদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি এ কর্যক্রম চলমান থাকবে।