,

আলেখাচর গোমতী নদীর পাশে বসতঘরে অগ্নিসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
May 9, 2018
news-image

 

আশিকুর রহমান আশিকঃ

পারিবারিক প্রতিহিংসার জের ধরে কুমিল্লা আলেখাচর বিশ্বরোডের গোমতী নদীর পাশের আনোয়ার মিয়ার বাড়ির নামে পরিচিত রুমা বেগমের বসতঘরে গত ৮ মে মঙ্গলবার রাতে ধারালো ছেনি দিয়ে কুপিয়ে অগ্নিসংযোগ করে পাশের বাড়ির বাসিন্দা আলমগীর হোসেন,মনির হোসেনসহ আরো অনেকে। বসতঘরের মালিখ রুমা বেগম এমন অভিযোগ করেছেন।

অগ্নিসংযোগের পর আশেপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সাহায্য করে। এই ঘটনায় আমার বসত ভিটার ঘর কুপিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় অনেক ক্ষ ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান রুমা বেগম । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।