,

ইনজুরিতে ডি মারিয়া, খেলা হচ্ছে না জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2019
news-image

স্পোর্টস ডেক্সঃ

বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেই ইনজুরিতে পড়লেন আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে ম্যাচ দুটির জন্য তাকে দলে রেখেছিলেন কোচ লিওনেল স্কলানি। দুদিন দলের সঙ্গে প্যাকট্রিসও করেছেন পিএসজিতে দুর্দান্ত সময় কাটানো এই উইংঙ্গার। কিন্তু পোড়া কপাল তার, দলে ফিরে খেলা হলো না।

জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে খেলেছেন ডি মারিয়া। সেই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেন পিএসজি তারকা। এরপর এ মৌসুমে পিএসজির জার্সি গায়ে ১৪টি গোলের পাশাপাশি ১৩টি এসিস্ট করে আর্বিভূত হয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে।

এ মাসের ২৩ ও ২৭ তারিখ ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে আর্জেন্টিনা। এই খেলায় বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বার্সেলোনা কিংবদন্তী লিওনেল মেসিকেও।