,

এ বছরই বিয়ে করছেন রণবীর-দীপিকা!

আজকের কুমিল্লা ডট কম :
February 14, 2016

বিনােদন ডেস্ক: বলিউডের হট জুটি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ভক্তদের এমন জল্পনা-কল্পনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে দীপিকাকে চমকে দিতে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে রণবীরের কানাডা উড়াল দেওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই পক্ষের বাবা-মাকে একসঙ্গে এই জুটির সঙ্গে হাসি মুখে সময় কাটাতে দেখা গিয়েছিল। উভয়পক্ষের লোকজন এ জুটি নিয়ে বেশ খুশি বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এ জুটির পরিচিত একজন জানায়, পরিবারের সবাই রাজি। এখন শুধু মিঞা-বিবির সম্মতির অপেক্ষা।Ranveer-Singh-and-Deepika-Padukone-in-astill-from-Ramleela

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই জনকে একসঙ্গে সবখানে দেখা গেলেও দীপিকা প্রকাশ্যে এখনও এই সম্পর্ককে বন্ধুত্বের আওতামুক্ত করতে নারাজ। তবে বিয়ে নিয়ে এখনও কিছু ভাবছে না দীপিকা।

অবশ্য এর আগে রণবীর কাপুরের সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলাখুলি জানিয়ে বেশ ভুগতে হয়েছিল দীপিকাকে। তাই তাদের বিয়ের ব্যাপারে ভক্তদের জল্পনা-কল্পনা টাটকা থাক আরও কিছুদিন।