,

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মুরাদনগরে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজিত

আজকের কুমিল্লা ডট কম :
February 22, 2020
news-image

স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুরাদনগর উপজেলার লক্ষীপুর মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।

গাইটুলী যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় ঢাকার মিরপুরের উইনার্স ওয়ারিয়র্স লিমিটেড বনাম গাইটুলী স্পোর্টিং ক্লাব। ওই ম্যাচে গাইটুলী স্পোর্টিং ক্লাব ৫৮ রানে হারিয়েছে উইনার্স ওয়ারিয়র্স লিমিটেডকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে গাইটুলী স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১৬ ওভারে ১৪৮ রান সংগ্রহ করে।

১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯০ রানে অলআউট হয়ে যায়। ৪ ওভারে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় গাইটুলী স্পোর্টিং এর সফিক।

ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক জামানের হাতে ট্রফি তুলে দেন সমাজসেবক রাশেদ আলম, কামরুল হাসান, জহিরুল ইসলাম বাবু, সাদ্দাম প্রমুখ।