,

ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের সাক্ষাৎ

আজকের কুমিল্লা ডট কম :
November 23, 2023
news-image

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। আগে থেকেই সেখানে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন। এরপর আধাঘণ্টা সময় কাটিয়ে বের হয়ে যান সাকিব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে গত ২১ নভেম্বর তিনটি আসনের জন্য মনোনয়ন ফরম জমা দেন সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন।