,

কক্সবাজারে কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের আনন্দ ভ্রমণ

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2019
news-image

 

মোঃ আবদুল আউয়াল সরকারঃ

মানুষ আর সমুদ্রের মধ্যে যেন এক গভীর প্রণয়। আনন্দের জন্য বন্ধু-পরিজন নিয়ে কোথাও যাওয়ার বেলা উঠলেই মনে পড়ে যায় সমুদ্রের কথা। সমুদ্রের সঙ্গে এই যে আত্মার বন্ধন, তা চাইলেও তো ছিন্ন করা যায় না। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ‘আনন্দ ভ্রমণ’ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টায় কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাব থেকে (পরিবারের লোকজনসহ) কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে শুক্রবার সকালে কক্সবাজার এসে পৌঁছায়। তারপর দিনভর আড্ডা, বিভিন্ন স্থানে ঘোড়াঘোড়ি, বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায় সদস্যদের। কক্সবাজার পৌঁছানোর পরে আনন্দ-উল্লাসে মেতে উঠেন সদস্যরা।

আনন্দ ভ্রমণে যোগদান করে, কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের  সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন চাষী, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব কবির, সহ-সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক এইচ এম মহিউদ্দিন, অর্থ সম্পাদক এস এম মনির, সদস্য মোঃ আবদুল আউয়াল সরকার, সাংবাদিক আলমগীর চৌধুরী প্রমূখ।