,

করোনার মৃত্যুর মিছিলে আরও ২২ জন, নতুন আক্রান্ত ১৫৪১

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এ নিয়ে করোনায় প্রাণ গেল মোট ৫৪৪ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৮ হাজার ২৯২ জন।

বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিন জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে আট হাজার ১৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি।

এছাড়াও সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯২৫ জনে।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।