মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুবিতে প্রতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৫, ২০২০
news-image

কুবি প্রতিনিধিঃ

কুমিল­া বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রম উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জ্বামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের, প্রকৌশল অনুষদের ডিন মোঃ তোফায়েল আহমেদ, আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার এ. এম. এম. সাইদুর রশিদ, সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মোঃ মাসুদুল হাসান ও সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ইমেইল এড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে যেখানে শিক্ষার্থীরা ইমেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাশরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ১৫ দিন পর থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রক্রিয়া অনুসরন করে সেবাটি গ্রহণ করতে পারবে।