কুমিল্লা ইপিজেডে অগ্নিকাণ্ডের আগমুহূর্তে কারখানার ভিতরে ১৫০০ শ্রমিক কাজ করছিল
আজকের কুমিল্লা ডট কম :
April 8, 2019
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)-এ একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (০৮ এপ্রিল) রাতে আর এন টেক্সটাইল নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোন কারণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতেরও কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের আগমুহূর্তে কারখানার ভিতরে ১৫০০ শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে।