,

কুমিল্লা উঃ জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের ২ মামলা খারিজ করেছে আদালত

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2017
news-image

শরীফুল ইসলাম, চান্দিনাঃ
চান্দিনা আল-আমিন এতিমখানা কমপ্লেক্স এর চেক জালিয়াতির পৃথক দুটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম। সোমবার (১০ জুলাই) কুমিল্লার বিজ্ঞ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমি আক্তার ওই মামলা দুটি খারিজ করে দেন। এর আগে জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমসহ দুইজনকে আসামী করে মামলা দুটি দায়ের করেন- উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ ও এলডিপি’র সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম।