,

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত মো: ফিরোজ হোসেন-পিপিএম

আজকের কুমিল্লা ডট কম :
March 29, 2024
news-image

শাহ ইমরান :

২০২৪ সালে ফেব্রুয়ারী মাসে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: ফিরোজ হোসেন-পিপিএম।

কুমিল্লা পুলিশ সুপার নিকট হতে সম্মাননা পুরস্কার গ্রহণ করছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: ফিরোজ হোসেন-পিপিএম । তিনি এই সম্মাননা পুরস্কার সকল সহকর্মীদের উৎসর্গ করেন।

অফিসার ইনচার্জ হিসেবে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়।

মো: ফিরোজ হোসেন বলেন,এই কৃতজ্ঞতা সকল সিনিয়র স্যার ও আমার প্রিয় সহকর্মীদের। যাদের অনুপ্রেরনায় ও সহযোগীতায় আজকের পর্যায়ে উপনিত হতে পেরেছি। এই ভাবে যেন সকল জনগনকে সেবা প্রদান করতে পারি।এটি আমাকে নতুন উদ্যমে কাজ করার আগ্রহ জোগাবে। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালন করতে পারি সকলের কাছে দোয়া চাই।