,

কুমিল্লা নগরীতে বিদ্যুতের তারের জটলা,বড় দুঘর্টনার আশংকা

আজকের কুমিল্লা ডট কম :
October 28, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মহানগরীজুড়ে বিদ্যুতের ল্যাম্পপোষ্টগুলোতে তারের জটলাগুলোতে যেমন সৌন্দর্য্য হানি ঘটছে, তেমনি যে কোন সময় বড়সড় দুঘর্টনারও প্রবল সম্ভাবনা রয়েছে।

নগরীর কান্দিরপাড়, রাজগন্জ, চকবাজার, রাণিরবাজার ইত্যাদি জনবহুল এলাকাগুলোতে তারের জটলার দৃশ্য সবার দৃষ্টিতে পড়ছে।

সম্প্রতি নগরীর কান্দিরপাড়ের বিদ্যুতের তারের জটলার কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেছেন সংবাদকর্মী বাহার রায়হান। আর এতেই বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন স্তরের লোকজন। এড. আনিছুর রহমান মিঠু তার ফেসবুক পেইজে লিখেছেন ঝুলন্ত তার , মসজিদকে ঢাল হিসেবে ব্যবহার করে জেলা প্রশাসকের ভূমিতে গড়ে উঠা মার্কেট , দুটোই সৌন্দর্য বৃদ্ধি করেছে (কান্দিরপাড় মসজিদ মার্কেট) ।