,

কুমিল্লা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম  চতুর্থ বারের মতো বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বিপিএম (সেবা) পদক পাওয়ার গৌরব অর্জন করায় কুমিলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আবুল ফজল মীর।

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুল হক। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।