,

কুমিল্লা বদরপুরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 1, 2018
news-image

 

মহিউদ্দিন ভূইয়া:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বদরপুর রেল গেইট এলাকায় রেল লাইনের পাশে ঝোপের ভেতর অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায় সোমবার বিকেল সাড়ে ৫ টায় রেল লাইনের পার্শ্ববর্তী মেক্স কনস্ট্রাকশনের একজন শ্রমিক প্রথমে লাশটি দেখতে পায়।  অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বলে ধারনা করা হচ্ছে।

কখন কিভাবে মৃতদেহটি এখানে এসেছে এসব বিষয়ে রেল গেইট এর গেইটম্যান কে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছু জানেন না বলে প্রতিবেদক কে জানান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া  বিয়য়টি নিশ্চিত করেন।