,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
December 16, 2017
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিজয় র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি প্রশাসনিক ভবনের সামনে থকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজয় র‌্যালি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন হল ও বিভাগসমূহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদসহ বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনসমূহ।
এছাড়াও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।