,

কুমিল্লা মনোহরগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মনোহরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারে খোকন ও মাহবুব নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার নোওয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে বাড়ির সকলের অগোচরে পানিতে ডুবে যায়। স্বজনরা তাদের না পেয়ে পুকুরে তল্লাশি চালায়। এক পর্যায়ে পুকুর থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এই দুই শিশু উপজেলার নোওয়াগাঁও গ্রামের মোঃনুরুল ইসলামের সন্তান ।