,

কুমিল্লা মহাসড়কে সড়ক দুঘর্টনায় মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেচেঁ গেল শিশুটি

আজকের কুমিল্লা ডট কম :
February 13, 2019
news-image

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লার ময়নামতির হরিণধরা এলাকায় লেগুনা ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা যাত্রী নিহত হলেও তার শিশু সন্তানটি অলৌকিকভাবে বেঁচে যায়। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ যাত্রী।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতির হরিণধরা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মহিলা (হিন্দু) যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের হরিণধরা এলাকায় লেগুনার সাথে কোম্পানীগঞ্জগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলা যাত্রী নিহত হয়েছে। তবে মায়ের মৃত্যু হলেও অলৌকিকভাবে অক্ষত থেকে যায় কোলে থাকা ছোট্ট শিশুটি। আশংকাজনক অবস্থায় অরো ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। অন্য আহত ৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।