,

কুমিল্লা মেডিকেলে শুক্রবারে করোনা উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে দুইজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

শুক্রবার (২৪ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে আজ মৃতদের মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলী মিয়ার ছেলে আবদুল খালেদ (৬৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নুরুজ্জামানের মেয়ে আমেনা বেগম (৭৭), চাঁদপুর শাহারাস্তি উপজেলার আবদুল হাকিমের ছেলে আবদুল লতিফ (৮০), একই উপজেলার আলী আক্কাসের মেয়ে হোসনেয়ারা বেগম (৬০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাহিদুল হকের ছেলে মহিউদ্দিন (৫৫) এবং কুমিল্লার সন্দেশপাড়া এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে রাইতার নেছা (৬৫)।