,

কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাদিক মামুন

আজকের কুমিল্লা ডট কম :
January 20, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে কুমিল্লা প্রেসক্লাবে রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহসভাপতি ওমর ফারুকী তাপসের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সভাপতি হিসেবে বিগত সময়গুলোতে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য অনুযায়ি সাংগঠনিক কাজে সফলতা আনতে পারিনি। এ ব্যর্থতা আমার।

এছাড়াও বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমার পক্ষে সংগঠনের এ দায়িত্বশীল পদে থাকা কোনভাবেই সম্ভব নয়।