,

কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2019
news-image

 

সদর দক্ষিন প্রতিনিধি :

কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের পূনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। রেজি নং- ৪০৬/০৮, গত ১৪ এপ্রিল (রবিবার) বেলা ১২ টায় সদর দক্ষিন উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় ৩১ সদস্যের মতামতে এবং নির্বাচন পরিচালনার মাধ্যমে ১১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা করেন মোঃ রেহান উদ্দিন।

সদস্য প্রক্রিয়ায় করেন মোঃ আবু মুসা। সাংবাদিক জসিম উদ্দিন চাষীকে সভাপতি ও সাংবাদিক মাহবুব কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যনির্বাহী কমিটির প্রস্তবাকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাহ্ উদ্দিন আহম্মদ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করেন।

পূর্নাঙ্গ কমিটির ১১ জন হলেন সভাপতি মোঃ জসিম উদ্দিন চাষী (সম্পাদক ও প্রকাশক দৈনিক সমাজ কন্ঠ) সহ-সভাপতি খন্দকার দেলোয়ার হোসেন (দৈনিক অর্থনীতির কাগজ), সহ-সভাপতি আবুল খায়ের (দৈনিক শ্যমবাজার), সাধার সম্পাদক মোঃ মাহবুব কবির (দৈনিক বাংলাদেশ সময়), সহ-সাধারণ সম্পাদক রকিবুল হাসান রকি (দৈনিক আজকের কুমিল্লা), সাংগঠনিক সম্পাদক এইচ এম মহিউদ্দিন (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক এস.এম মনির (সম্পাদক ময়মতি ২৪ ডটকম), প্রচার সম্পাদক মফিজুল ইসলাম (সাপ্তাহিক নিরীক্ষণ), দপ্তর সম্পাদক রেদোয়ানুর রহমান সুমন (সম্পাদক সাপ্তাহিক কুমিল্লার সময়) কার্যনির্বাহী সদস্য মোঃ সালাহ্ উদ্দিন আহম্মদ (বীর মুক্তিযোদ্ধা) ও শেখ জহিরুল ইসলাম (দৈনিক সমাজ কন্ঠ)।

আগামী তিন বছরের জন্য এই কমিটি দায়িত্ব গ্রহন করবে। নবগঠিত কমিটির সভাপতি ও অন্যান্যরা ন্যায়ের পক্ষে কাজ করে যাবে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।