,

কুমিল্লা সদরে অস্ত্র-গুলিসহ কাজী জামান গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2018
news-image

শাহ ইমরানঃ
কুমিল্লা সদরের রাচিয়া এলাকা থেকে অস্ত্রসহ কাজী জামানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলার আদর্শ সদর উপজেলার রাচিয়া এলাকা থেকে পুলিশ কাজী জামানকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া কাজী মোঃ জামান কুমিল্লা নগরীর বিষ্ণপুর, মুন্সেফ কোয়ার্টার কাজী বাড়ির মৃত. নজির মিয়ার ছেলে ।

থানা পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালাহ্ উদ্দীন এর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন, ছত্রখিল পুলিশ ফাঁড়ি, কোতয়ালী মডেল থানা, কুমিল্লা, এসআই (নিঃ) মোঃ শাহ আলম, এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন, ছত্রখিল পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানাসহ রাচিয়া এলাকা থেকে কোতয়ালী মডেল থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কাজী মোঃ জামানকে (৩৫) একটি পুরাতন দেশীয় তৈরী রাইফেল ও ১টি কার্তুজসহ গ্রেফতার করেন।

কোতয়ালি মডেল থানার পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, কাজী মোঃ জামান কোতয়ালী মডেল থানার শীর্ষ সন্ত্রাসী। তাহার বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইনসহ মোট ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।