,

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপত্র কিনলেন ৪ জন

আজকের কুমিল্লা ডট কম :
November 13, 2018
news-image

 

শাহ ইমরানঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণের আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪ জন নেতা।

সোমবার (১২ নভেম্বর) ৪ জন নেতার মনোনয়ন সংগ্রহ করার খবর নিশ্চিত করেছে দলীয় একাধিক সূত্র।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন সংগ্রহকারীরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী( তাঁর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন তার কণ্যা), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুসিক মেয়র মনিরুল হক সাক্কুর ছোট ভাই এড.কাইমুল হক রিংকু ।