,

কুমিল্লা(উঃ)জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
news-image

 

জাকির হোসেন হাজারী/মাহমুদুল হাসান বিপ্লব সিকদার:

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সুপার ফাইভ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বুধবার রাতে চান্দিনা উপজেলার অধ্যাপক আবদুুল আওয়াল ভূইয়াকে সভাপতি এবং দাউদকান্দি উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হাজারীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যে কমিটি ঘোষনা করেন।

কমিটিতে দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল এমরান খানকে সিনিয়র সহ-সভাপতি, মনির হোসেন তুষার যুগ্ন-সাধারণ সম্পাদক, ফারুক হোসেন ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন দাউদকান্দি উপজেলা যুবদলের সভাপতি ভিপি জাহাংগীর আলম, সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক সেলিম হাজারীসহ তিতাস মেঘনা হোমনা মুরাদনগর ও চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী দল ও অঙগসংগঠনের নেতৃবৃন্ধ।