,

কুমিল্লায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2026
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের ঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বয়স ও পরিচয় শনাক্তে সিআইডির একটি দলকে খবর দেওয়া হয়েছে।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।